নাসার ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ রোববার উৎক্ষেপণ, হাবলের চেয়ে ১০০ গুণ বড় দৃষ্টিক্ষেত্র
নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ আগামী ৩০ আগস্ট রোববার ভোর ৬টা ২৬ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে উৎক্ষেপণ করা হবে। এই টেলিস্কোপটির দৃষ্টিক্ষেত্র হাবল টেলিস্কোপের চেয়ে ১০০ গুণ বড়।

ডালাস মর্নিং নিউজ ও নাসার তথ্য অনুযায়ী, টেলিস্কোপটির নামকরণ করা হয়েছে নাসার প্রথম মুখ্য জ্যোতির্বিদ ন্যান্সি গ্রেস রোমানের নামে, যাকে বলা হয় হাবলের জননী। হাবল মূলত অতিবেগুনি ও দৃশ্যমান আলো ধারণ করে, আর রোমান মূলত অবলোহিত আলো পর্যবেক্ষণ করবে।
টেক্সাস বিশ্ববিদ্যালয় আর্লিংটনের তারামন্ডলী সমন্বয়কারী ম্যাকেনা ডাউড জানান, রোমান হাবলের পরিপূরক হিসেবে কাজ করবে। টেলিস্কোপটি ডার্ক ম্যাটার, এক্সোপ্ল্যানেট এবং মহাবিশ্বের বিবর্তন সম্পর্কিত প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে।
টেক্সাস বিশ্ববিদ্যালয় ডালাসের পদার্থ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অধ্যাপক মোস্তফা ইশাক-বুশাকি জানান, রোমান বিশাল আকাশের মানচিত্র তৈরি করবে এবং বিভিন্ন ছায়াপথের অবস্থান ও রেডশিফট পরিমাপ করবে। এতে মহাবিশ্বের সম্প্রসারণের গতি নির্ধারণে সহায়তা হবে।
উৎক্ষেপণের তিন মাস পর পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৭ সালের শুরুতে প্রথম ছবি প্রকাশিত হওয়ার আশা রয়েছে। টেলিস্কোপটির মূল মিশন পাঁচ বছর, তবে আরও পাঁচ বছর সক্রিয় থাকার জন্য ডিজাইন করা হয়েছে।
সূত্র: ডালাস মর্নিং নিউজ