মহাকাশে এআই ডেটা সেন্টারের পথে গুগল, পাঠাল প্রসেসরবাহী স্যাটেলাইট
গুগল তার টেনসর প্রসেসিং ইউনিট সংবলিত একটি স্যাটেলাইট স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। এটি গুগলের প্রজেক্ট সানক্যাচারের একটি পরীক্ষামূলক মিশন।

দ্য ভার্জ ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনের পথ তৈরি করতেই এই মিশন পরিচালনা করা হয়েছে। এর লক্ষ্য হলো মহাকাশের বিকিরণ ও তাপমাত্রার চরম পরিস্থিতিতে গুগলের চিপগুলো কতটা টিকতে পারে তা যাচাই করা।
প্রজেক্ট সানক্যাচারের সিনিয়র ডিরেক্টর ট্রাভিস বিলস জানিয়েছেন, মহাকাশের তীব্র তাপের কারণে চিপগুলো চলানোর পর প্রতিবার ঠান্ডা করতে হয়। একটানা মাত্র ১৫ মিনিট চালানোর পর বন্ধ রাখতে হবে। তাপ নিয়ন্ত্রণে হিট পাইপ ও রেডিয়েটর পরীক্ষা করা হবে।
গুগল আগামী বছর আরও দুটি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করছে। এলন মাস্ক, জেফ বেজোস ও সাবেক গুগল প্রধান এরিক শ্মিড্টও আলাদাভাবে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
গুগলের পরীক্ষায় দেখা গেছে, তাদের চিপগুলো উচ্চমাত্রার জি-ফোর্স ও বিকিরণ সহ্য করতে পারে। তবে মহাকাশে পাঠানোর আগে স্থলভিত্তিক পরীক্ষায় যা প্রমাণ করা সম্ভব নয়, সেসব পরিস্থিতি মহাকাশেই যাচাই করা হবে।
সূত্র: দ্য ভার্জ