Nov 17, 2025
সিলিকন ভ্যালির টেক জায়ান্ট গুগল টেক্সাসে তার কার্যক্রম আরও বিস্তারের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানায়, তারা ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে রাজ্যে তিনটি নতুন এআই ডেটা সেন্টার নির্মাণ করবে। এতে টেক্সাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার হাবে পরিণত হবে।
Aug 4, 2025
চ্যাটজিপিটির মতো জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট প্রচলিত অনলাইন সার্চ ট্রাফিকে ব্যাপক কাটছাঁট করছে। এর ফলে সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো পাঠক হারাচ্ছে, সেই সঙ্গে হারাচ্ছে বিজ্ঞাপন রাজস্ব। অথচ এটা তাদের টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমন এক সময়ে এই ধাক্কা এসেছে যখন শিল্পটি বেঁচে থাকার লড়াইয়ে লিপ্ত।
Jun 24, 2025
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট ‘গুগল পে’। বাংলাদেশের বেসরকারী বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেন সেবায় আরও গতি আনতে গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করল। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।
সুইজারল্যান্ড নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তি আগামী শুক্রবার বুর্গেনস্টকে স্বাক্ষরিত হবে। চুক্তির ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।
বাংলাদেশে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছে এবং ৮ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা বোর্ডে ৩১৭টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সম্প্রতি স্থানীয় ডিমাসিস রেস্টুরেন্টে হয়ে গেল আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া লাখো শিশুর জন্য নতুন একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নেওয়া যোগ্য প্রতিটি শিশুর নামে সরকার ১ হাজার ডলার জমা দেবে একটি বিনিয়োগ অ্যাকাউন্টে।
ফিফা বিশ্বকাপ চলাকালে কানসাস সিটি মেট্রো এলাকায় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কমপক্ষে ৩০ জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। উইয়ান্ডট কাউন্টি, জনসন কাউন্টি ও কানসাস সিটির পূর্বাঞ্চলে এই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে।