কক্সবাজারের হিমছড়িতে গোসলে নামা তিন পর্যটক নিহত, নিখোঁজ তিনজন
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিনজন পর্যটক নিহত হয়েছেন এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিনজন পর্যটক নিহত হয়েছেন এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গত ২১ অক্টোবর বুধবার বিকেল পাঁচটার দিকে মেরিনা রিসোর্টের পাশের জাদুঘরের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বিডিনিউজ২৪কে এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও নিখোঁজদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দোলন আচার্য জানান, দুটি দল সমুদ্রে নেমেছিল। একটি দল চট্টগ্রামের বায়েজিদ এলাকার এবং অন্যটি ঢাকার উত্তরার বাসিন্দা।
নিখোঁজদের খোঁজে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: বিডিনিউজ২৪