ক্যান্টনে রাতের আগুনে তিন শিশু নিহত, দুজন আশঙ্কাজনক
টেক্সাসের ভ্যান জান্ট কাউন্টির ক্যান্টনে একটি বাড়িতে রাতের অগ্নিকাণ্ডে তিন শিশু নিহত হয়েছে। নিহতদের বয়স যথাক্রমে তিন, পাঁচ ও আট বছর।
টেক্সাসের ভ্যান জান্ট কাউন্টির ক্যান্টনে একটি বাড়িতে রাতের অগ্নিকাণ্ডে তিন শিশু নিহত হয়েছে। নিহতদের বয়স যথাক্রমে তিন, পাঁচ ও আট বছর।
ভ্যান জান্ট কাউন্টির ফায়ার মার্শাল জানান, গত ২১ অক্টোবর বুধবার রাত সাড়ে ১২টার দিকে কাউন্টি রোড ৪১২৭-এর ওই বাড়িতে মানুষ আটকা পড়ার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনায় একজন ১০ বছর বয়সী ছেলে ও একজন প্রাপ্তবয়স্ক নারীকে ডালাসের পার্কল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়ের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আগুন লাগার কারণ এখনো তদন্তাধীন রয়েছে। ফায়ার মার্শাল জানিয়েছেন, পরবর্তী তথ্য বুধবার পরে জানানো হবে।
ক্যান্টন শহরটি ডালাস থেকে প্রায় ৭০ মাইল পূর্বে অবস্থিত। এর আগের দিন একই এলাকায় একজন কাউন্টি ডেপুটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ