বাংলাদেশে হামে মৃত্যু ১ হাজার ২০১ ছাড়াল, একদিনে ৫ জন

বাংলাদেশে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০১ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

Oct 19, 2026 - 08:06
বাংলাদেশে হামে মৃত্যু ১ হাজার ২০১ ছাড়াল, একদিনে ৫ জন
উইকিমিডিয়া কমন্স

বাংলাদেশে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০১ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে হামের সংক্রমণ ও মৃত্যুর তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৭ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ১৯৩, চট্টগ্রামে ১০১ এবং রাজশাহীতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩০৭ জন চিকিৎসা নিতে আসেন, যাদের মধ্যে ১ হাজার ১৭৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হাসপাতালে আসা সব রোগীর হামের পরীক্ষা সম্ভব হয় না বলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না। এ পর্যন্ত ২৩ হাজার ১৫৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। হামের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: বিডিনিউজ২৪