ট্যারান্ট কাউন্টির প্রথম ভিয়েতনামি মেয়র আন চুওং প্রয়াত

placeholder

Oct 17, 2026 - 08:26
ট্যারান্ট কাউন্টির প্রথম ভিয়েতনামি মেয়র আন চুওং প্রয়াত
উইকিমিডিয়া কমন্স: Smarty9108

টেক্সাসের হ্যাল্টম সিটির মেয়র আন চুওং মারা গেছেন। ট্যারান্ট কাউন্টির প্রথম ভিয়েতনামি আমেরিকান মেয়র হিসেবে তিনি ইতিহাসে স্থান করে নিয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

হ্যাল্টম সিটি গত ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে তাঁর মৃত্যুর বিষয়টি ঘোষণা করে। সিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবার ও বন্ধুদের মাঝে শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। এনবিসি ডিএফডব্লিউ এই খবর জানিয়েছে।

চুওং ফোর্ট ওয়ার্থ পুলিশ ডিপার্টমেন্টে কর্মজীবন শুরু করেন এবং ট্যারান্ট কাউন্টি জেলা অ্যাটর্নি কার্যালয়ে ৩৭ বছর তদন্তকারী হিসেবে কাজ করেন। পরে হ্যাল্টম সিটি কাউন্সিলে দায়িত্ব পালন করে ২০১৯ সালে মেয়র নির্বাচিত হন।

সিটি ম্যানেজার রেক্স ফেলপস বলেছেন, মেয়র চুওং একজন নিবেদিতপ্রাণ জননেতা ছিলেন, যিনি সবসময় তাঁর সম্প্রদায়কে সামনে রেখেছেন। তাঁর সম্মানে হ্যাল্টম সিটির সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ট্যারান্ট কাউন্টি জাজ টিম ওহেয়ার তাঁকে পথিকৃৎ ও দীর্ঘদিনের জনসেবক হিসেবে স্মরণ করেছেন। আমেরিকায় তরুণ বয়সে আসার পর আইন প্রয়োগ ও জনপ্রতিনিধিত্বের মাধ্যমে চুওং হ্যাল্টম সিটিতে অসামান্য উত্তরাধিকার রেখে গেছেন।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ