ওরেগনের প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে ৩ শিশু ও শিক্ষক নিহত, বন্দুকধারী ১৬ বছর বয়সী সাবেক শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় পাঁচ বছর, আট বছর ও এগারো বছর বয়সী তিন শিশু এবং ২৫ বছর বয়সী এক শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া সাত বছর বয়সী এক শিক্ষার্থী ও ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় পাঁচ বছর, আট বছর ও এগারো বছর বয়সী তিন শিশু এবং ২৫ বছর বয়সী এক শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া সাত বছর বয়সী এক শিক্ষার্থী ও ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক আহত হয়েছেন।
বেন্ড পুলিশ প্রধান মাইক ক্রান্টজ শুক্রবার জানান, হামলাকারী গ্রিফিন জে জন দ্বিতীয় (১৬) ওই স্কুলেরই সাবেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ছিল। সে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটার দিকে তালাবদ্ধ দরজায় গুলি করে ভেতরে ঢোকে এবং মোট ১৫টি গুলি ছোড়ে। তার কাছে আরও ৪৪ রাউন্ড গোলাবারুদ পাওয়া গেছে।
এনবিসি নিউজের সূত্র জানায়, বন্দুকধারীর মা তার আগস্ট মাসে জন্মদিনের সময় মসবার্গ ম্যাভেরিক ৮৮ পাম্প-অ্যাকশন শটগানটি কিনেছিলেন। পুলিশ শুক্রবার হামলাকারীর বাসায় তল্লাশি চালিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। মা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করছেন বলে জানা গেছে।
একজন শিক্ষক হামলাকারীর কাছ থেকে অস্ত্র নেওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ প্রধান ক্রান্টজ বলেন, ওই শিক্ষক নিজে আহত হননি তবে তাঁর এই সাহসিকতা নিঃসন্দেহে আরও রক্তপাত ঠেকিয়েছে। নিহত শিক্ষকের নাম মেগান ল্যাম্বার্ট, তিনি ভলিবল কোচ ছিলেন। নিহত শিশুদের একজনের নাম রোয়াম সামার, বয়স পাঁচ বছর।
পরিবার ও স্কুল কর্তৃপক্ষের অনুরোধে অন্য নিহতদের নাম প্রকাশ করা হয়নি। হামলার কারণ এখনো পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারীরা নিশ্চিত করেনি। বেন্ড-লা পাইন স্কুলস সুপারিনটেন্ডেন্ট স্টিভেন কুক জানান, হামলাকারী বর্তমানে স্কুল জেলায় ভর্তি ছিল না।
সূত্র: এনবিসি নিউজ