মালয়েশিয়া বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে
মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এবং ৩৩৮টি রিক্রুটিং ও সার্ভিস এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়া সরকারি সংস্থা বিওইএসএল, ২৫টি বেসরকারি প্রক্রিয়াকরণ সংস্থা এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করেছে।
অনুমোদিত এজেন্সিগুলো স্বাধীনভাবে মালয়েশিয়ান নিয়োগকর্তা চিহ্নিত করে জব ডিমান্ড লেটার সংগ্রহ করে কর্মী নিয়োগ করতে পারবে। মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে ২০২২ সালের ১৮ ডিসেম্বর স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই প্রক্রিয়া পরিচালিত হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত চিকিৎসাকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার কাজ করছে। অনিয়মের সঙ্গে যুক্ত কেন্দ্রগুলো বাদ দিয়ে নতুন তালিকা তৈরিতে মালয়েশিয়ার একটি যৌথ প্রতিনিধিদল শিগগির বাংলাদেশ সফরে আসবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে এই শ্রমবাজার পুনরায় খোলার বিষয়টি সামনে আনা হয়। মন্ত্রণালয় নিশ্চিত করেছে, কোনো একটি চিকিৎসাকেন্দ্রকে একচেটিয়া অধিকার দেওয়া হবে না।
সূত্র: দ্য নিউ নেশন