যৌন নিপীড়নের অভিযোগে সেসার শাভেজ বুলেভার্ডের নাম বদলাতে চায় ডালাস
যৌন নিপীড়নের একাধিক অভিযোগের পর ডালাসের কয়েকজন কাউন্সিল সদস্য সেসার শাভেজ বুলেভার্ডের নাম পরিবর্তন করে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স ওয়ে রাখার প্রস্তাব দিয়েছেন।
যৌন নিপীড়নের একাধিক অভিযোগের পর ডালাসের কয়েকজন কাউন্সিল সদস্য সেসার শাভেজ বুলেভার্ডের নাম পরিবর্তন করে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স ওয়ে রাখার প্রস্তাব দিয়েছেন।
কাউন্সিল সদস্য অ্যাডাম বাজালদুয়া ও পলা ব্ল্যাকমন এবং মেয়র প্রো টেম জেইম রেসেন্দেজ গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার এই প্রস্তাব জানান। তারা বলেন, যাদের নামে আমরা সম্মান জানাই, তারা যেন আমাদের মূল্যবোধ ও মানদণ্ড প্রতিফলিত করেন, সে দায়িত্ব আমাদের রয়েছে।
নিউইয়র্ক টাইমস এ বছরের শুরুতে শাভেজের বিরুদ্ধে দশকের পর দশক ধরে নারী ও মেয়েদের যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের পর ডালাসে এই সড়কের নাম পরিবর্তনের দাবি আরও জোরালো হয়।
নতুন নামটি কৃষিশ্রমিকদের অধিকার আন্দোলনকে সম্মান জানাবে, যারা নিরাপদ কাজের পরিবেশ, ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য সংগ্রাম করেছেন। শাভেজের সঙ্গে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স সহ-প্রতিষ্ঠাকারী ডলোরেস হুয়ের্তাও নিপীড়নের শিকারদের একজন।
ফোর্ট ওয়ার্থ এর আগেই মার্চ মাসে শহরজুড়ে শাভেজের নামের সাইনবোর্ড সরিয়ে দিয়েছে। ডালাস এপ্রিলে ডলোরেস হুয়ের্তা দিবস ঘোষণা করে তাকে সম্মান জানিয়েছে।
সূত্র: ডালাস মর্নিং নিউজ