হোয়াইট হাউস থেকে সিএনএন বহিষ্কার বেআইনি, ট্রাম্পেরই নিযুক্ত বিচারকের রায়
মার্কিন ফেডারেল আদালত রায় দিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প পছন্দমতো সংবাদ না পাওয়ার কারণে সংবাদমাধ্যম থেকে সাংবাদিকদের হোয়াইট হাউস প্রবেশাধিকার বাতিল করতে পারেন না। বিচারক সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত করেছেন।

এনপিআর জানিয়েছে, মঙ্গলবার রাতে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক তিমোথি জে কেলি এই রায় দেন। তিনি ট্রাম্পেরই নিযুক্ত বিচারক। রায়ে তিনি বলেছেন, ৭০-রও বেশি সাংবাদিকের হোয়াইট হাউস প্রবেশাধিকার বাতিল করা সংবিধানের প্রথম সংশোধনী ও যথাযথ প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।
রায়ে বিচারক কেলি বলেছেন, ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ও বক্তব্যই প্রমাণ করে এটি জাতীয় নিরাপত্তার বিষয় নয়। ট্রাম্প চেয়েছিলেন সংবাদমাধ্যম তাঁর পক্ষে রিপোর্ট করুক, তাই প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল। আদালত গত ২৪ সেপ্টেম্বর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল, যা এই রায়ে বহাল থাকল।
সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর আইনজীবী টেড বুট্রাস বলেছেন, প্রেসিডেন্ট নিজেই প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি তাঁর পছন্দমতো সংবাদ না পাওয়ায় সাংবাদিকদের বহিষ্কার করেছেন। বিচার বিভাগ বুধবার জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
হোয়াইট হাউস রায়টিকে ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, সংবাদমাধ্যম সরাসরি বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদেও বিচারক কেলি তৎকালীন সিএনএন সাংবাদিক জিম আকোস্তার প্রবেশাধিকার বাতিলের বিরুদ্ধে একইভাবে রায় দিয়েছিলেন।
সূত্র: এনপিআর