সন্ত্রাসীদের জন্য রান্না করায় আশ্রয় প্রত্যাখ্যান, মামলা নিল সুপ্রিম কোর্ট
মার্কিন সুপ্রিম কোর্ট এক নাইজেরিয়ান আশ্রয়প্রার্থীর মামলা শুনতে রাজি হয়েছে। ইজুচুকউ ওজুরুম্বা নামের ওই ব্যক্তিকে সন্ত্রাসীদের রান্নাঘরে কাজ করার কারণে আশ্রয় দেওয়া যাবে কিনা, সেই প্রশ্নটিই এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন হচ্ছে।
মার্কিন সুপ্রিম কোর্ট এক নাইজেরিয়ান আশ্রয়প্রার্থীর মামলা শুনতে রাজি হয়েছে। ইজুচুকউ ওজুরুম্বা নামের ওই ব্যক্তিকে সন্ত্রাসীদের রান্নাঘরে কাজ করার কারণে আশ্রয় দেওয়া যাবে কিনা, সেই প্রশ্নটিই এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন হচ্ছে।
গত ১৩ অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আপিল গ্রহণ করেছে। ভার্জিনিয়াভিত্তিক চতুর্থ সার্কিট আপিল আদালত ওজুরুম্বার পক্ষে রায় দিলেও সরকার সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যায়।
ওজুরুম্বা দাবি করেন, ২০২২ সালে নাইজেরিয়ার একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন আননোন গানমেনের ক্যাম্পে কাজ নেওয়ার সময় তিনি জানতেন না এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রায় ছয় মাস সেখানে কাজ করার পর তিনি পালিয়ে যান এবং ২০২৩ সালের জুলাই মাসে দক্ষিণ সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেন।
একটি অভিবাসন আদালত প্রাথমিকভাবে তাঁর আশ্রয় আবেদন নাকচ করে দেয়, কারণ তিনি দিনে তিন বেলা রান্না করে সন্ত্রাসীদের সহায়তা করেছেন বলে বিবেচনা করা হয়। ট্রাম্প প্রশাসন বলছে, সন্ত্রাসী গোষ্ঠীকে যেকোনো সহায়তাই আশ্রয় অস্বীকারের যথেষ্ট কারণ। ওজুরুম্বাকে ২০২৫ সালের এপ্রিলে দেশে ফেরত পাঠানো হলেও মামলা সেরপরও চলতে থাকে।
ওজুরুম্বার আইনজীবী বলেছেন, সরকারের এই ব্যাপক ব্যাখ্যা কার্যকর হলে নির্যাতিত মানুষের পক্ষে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে। সুপ্রিম কোর্ট চলতি মেয়াদেই, আগামী জুনের মধ্যে এই মামলায় রায় দেবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এনবিসি নিউজ