মৃত্যুদণ্ড পেতে সেলমেটকে হত্যা করেছিলেন, ফ্লোরিডায় সেই আসামির মৃত্যুদণ্ড কার্যকর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৬৩ বছরের জেমস রবার্টসনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০৮ সালে কারাবন্দী অবস্থায় তিনি নিজে মৃত্যুদণ্ড পেতে সেলমেট ফ্র্যাংক হার্টকে হত্যা করেছিলেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৬৩ বছরের জেমস রবার্টসনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০৮ সালে কারাবন্দী অবস্থায় তিনি নিজে মৃত্যুদণ্ড পেতে সেলমেট ফ্র্যাংক হার্টকে হত্যা করেছিলেন।
এনবিসি নিউজ জানিয়েছে, গত ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে স্টার্কের কাছে ফ্লোরিডা স্টেট প্রিজনে তিন-ধাপের ইনজেকশনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। রবার্টসন দোষ স্বীকার করেছিলেন এবং সব আপিল প্রত্যাহার করেছিলেন।
তদন্তে জানা যায়, ২০০৮ সালের ডিসেম্বরে শার্লট কারেকশনাল ইনস্টিটিউশনে রবার্টসন ঘুমন্ত হার্টকে মোজা জোড়া দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, যাবজ্জীবন কারাবাসের বদলে মৃত্যুদণ্ড পেতেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।
রবার্টসন ১৯৮০ সালে ১৭ বছর বয়সে ডাকাতি ও হামলার দায়ে কারাবন্দী হন। পরে কারাগারের ভেতরে পলায়ন, মারামারি ও অস্ত্রের মামলায় তাঁর সাজা বাড়তে থাকে। এই মাসের শুরুতে এক শুনানিতে তিনি আদালতকে জানান, চূড়ান্ত আপিল করতে চান না।
এই মৃত্যুদণ্ড কার্যকরের সময়ে যুক্তরাষ্ট্রে ফাঁসির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। টেনেসিতে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর দুই সপ্তাহ আগে ব্যর্থ হয় এবং পেন্টাগন ফোর্ট হুড হামলার আসামি নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে।
সূত্র: এনবিসি নিউজ