সুপ্রিম কোর্টে মাহমুদ খলিল, অভিবাসন আটকে দ্রুত বিচারিক পর্যালোচনার দাবি
ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী মাহমুদ খলিল মার্কিন সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন, যাতে অভিবাসন সংক্রান্ত আটকের বৈধতা ফেডারেল আদালত দ্রুত পর্যালোচনা করতে পারে।
ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী মাহমুদ খলিল মার্কিন সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন, যাতে অভিবাসন সংক্রান্ত আটকের বৈধতা ফেডারেল আদালত দ্রুত পর্যালোচনা করতে পারে।
গত ২০ অক্টোবর সোমবার দাখিল করা এই আবেদনে তৃতীয় সার্কিট আপিল আদালতের একটি রায় বাতিলের দাবি জানানো হয়েছে বলে এনবিসি নিউজ জানিয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, অভিবাসন আদালত পুরো মামলা বিবেচনা না করা পর্যন্ত ফেডারেল আদালত আটকের বৈধতা পর্যালোচনা করতে পারবে না।
আইনি স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী খলিলকে ২০২৪ সালের বসন্তে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিবাসন কর্তৃপক্ষ আটক করে। মার্কিন সরকার দাবি করেছিল তার উপস্থিতি দেশের পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর।
নিউজার্সির একটি ফেডারেল আদালত সরকারের পদক্ষেপকে অসাংবিধানিক বলে রায় দেওয়ার পর তিন মাসের বেশি আটক থাকার পর খলিল মুক্তি পান। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সোমবার বলেছে, খলিল স্বেচ্ছায় নিজের দেশে ফিরে যেতে পারেন।
খলিল জানান, এই আবেদন কেবল তার থাকার অধিকারের বিষয় নয়, এটি হাজার হাজার অভিবাসীর বাকস্বাধীনতা রক্ষার লড়াই। ভার্জিনিয়ার চতুর্থ সার্কিট আদালতের একটি সাম্প্রতিক রায় তৃতীয় সার্কিটের রায়ের সাথে সাংঘর্ষিক, যা সুপ্রিম কোর্টের মামলাটি গ্রহণের সম্ভাবনা বাড়িয়েছে।
সূত্র: এনবিসি নিউজ