মাইক্রোসফটকে এইচ-ওয়ানবি গ্রিন কার্ড কার্যক্রম থেকে বাতিল করল ট্রাম্প প্রশাসন

ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে কর্মীদের গ্রিন কার্ড দেওয়ার কার্যক্রম থেকে সাময়িকভাবে বাতিল করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যক্রম অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

Oct 11, 2026 - 08:26
মাইক্রোসফটকে এইচ-ওয়ানবি গ্রিন কার্ড কার্যক্রম থেকে বাতিল করল ট্রাম্প প্রশাসন
উইকিমিডিয়া কমন্স

ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে কর্মীদের গ্রিন কার্ড দেওয়ার কার্যক্রম থেকে সাময়িকভাবে বাতিল করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যক্রম অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

গত বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স বলেন মাইক্রোসফট গত বছর ছয় হাজার মার্কিন কর্মী ছাঁটাই করলেও একই সময়ে ছয় হাজার তিনশোর বেশি এইচ-ওয়ানবি ভিসা এবং প্রায় তিন হাজার গ্রিন কার্ড নিয়েছে।

ভ্যান্স অভিযোগ করেন, মাইক্রোসফট ছোট শহরের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেখায় যে আমেরিকান কর্মী পাওয়া যাচ্ছে না, তারপর এই সুযোগে বিদেশি কর্মী নিয়োগ করে। তিনি মাইক্রোসফটকে এইচ-ওয়ানবি ব্যবস্থার সবচেয়ে বড় অপব্যবহারকারী হিসেবে চিহ্নিত করেন।

মাইক্রোসফট এই অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, তাদের মার্কিন কর্মীদের বিশাল অংশই আমেরিকান। তারা আরও বলে, গত অর্থবছরে এইচ-ওয়ানবি আবেদনের ৮০ শতাংশ ছিল বিদ্যমান কর্মীদের মর্যাদা বা ভিসার মেয়াদ বাড়ানোর জন্য।

এইচ-ওয়ানবি ভিসা উচ্চদক্ষ কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত হয়, যার প্রায় তিন-চতুর্থাংশ যায় ভারতীয় প্রযুক্তিকর্মীদের কাছে। ট্রাম্প সমর্থকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে এই কার্যক্রম মার্কিন কর্মীদের সুযোগ কমিয়ে দিচ্ছে।
সূত্র: এনবিসি নিউজ