Tag: H-1B

H-1B ভিসা নবায়নে বাড়ছে অনিশ্চয়তা, DHS-এর প্রস্তাবে প্রভাব পড়তে পারে বছরে ২ লাখ ৮ হাজার আবেদন

যুক্তরাষ্ট্রের Department of Homeland Security (DHS)-এর নতুন প্রস্তাবের ফলে H-1Bসহ বিভিন্ন কর্মভিসা নবায়নের প্রক্রিয়া আরও জটিল হতে পারে। প্রস্তাব অনুযায়ী, একই কর্মী ও একই চাকরির জন্য আগে অনুমোদিত ভিসার আবেদন পরবর্তী নবায়নের ক্ষেত্রে USCIS আর আগের সিদ্ধান্তের ওপর স্বাভাবিকভাবে নির্ভর করবে না। এতে বছরে প্রায় ২ লাখ ৮ হাজার ভিসা আবেদন প্রভাবিত হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা, আবেদনকারীদের অতিরিক্ত নথি জমা দিতে হতে পারে, Request for Evidence (RFE) বাড়তে পারে এবং ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘ বিলম্ব তৈরি হতে পারে।

এইচ-১বি ভিসার আবেদন ৩৮.৫% কমেছে, মার্কিন সফটওয়্যার কোম্পানিগুলো এবার কোথায় নিয়োগ দেবে?

যুক্তরাষ্ট্রে ২০২৭ অর্থবছরের এইচ-১বি ভিসা নিবন্ধন আগের বছরের তুলনায় ৩৮.৫ শতাংশ কমে ২ লাখ ১১ হাজার ৬০০-তে নেমেছে। উচ্চ বেতনের চাকরিকে অগ্রাধিকার দিয়ে নতুন ভিসা নির্বাচন পদ্ধতি, ১ লাখ ডলারের ফি এবং বড় আইটি আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর আবেদন কমিয়ে দেওয়াকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ভিসার আবেদন কমলেও নির্ধারিত ৮৫ হাজার ভিসার কোটা পূরণ হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো কর্মী নিয়োগের জন্য ভারত, কানাডা, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দিকে ঝুঁকতে পারে, অথবা যুক্তরাষ্ট্রে ছোট দল রেখে বিদেশে বড় টিম গড়ে তুলতে পারে।

প্রস্তাবিত অভিবাসন আইনে H-1B কর্মীদের সন্তানদের গ্রিন কার্ড পাওয়ার সুযোগ

যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় কর্মরত ভারতীয় কর্মীদের সন্তানদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার পথ তৈরি হতে পারে প্রস্তাবিত American Dream and Promise Act of 2025 আইনের মাধ্যমে। প্রস্তাবিত আইনটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসী পরিবারের সন্তানদের স্থায়ী বসবাসের ক্ষেত্রে অনিশ্চয়তা দূর করার উদ্যোগের অংশ। আইনটি পাস হলে নির্দিষ্ট শর্ত পূরণকারী সন্তানরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারে।

এইচ১বি ভিসা নবায়নে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্রের ডিএইচএস

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এইচ১বি, এল১ ও অন্যান্য কর্মভিত্তিক ভিসা নবায়নের ক্ষেত্রে আগের অনুমোদনকে স্বয়ংক্রিয়ভাবে মর্যাদা দেওয়ার নিয়ম বাতিলের প্রস্তাব দিয়েছে। নতুন নিয়ম চালু হলে প্রতিটি নবায়ন আবেদন নতুন করে যাচাই করবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস।

এইচ-৪ স্ত্রীদের স্বয়ংক্রিয় কর্মঅনুমতি সম্প্রসারণ বাতিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ ইউএসসিআইএস এইচ-৪ ভিসাধারীদের স্বয়ংক্রিয় ৫৪০ দিনের কর্মঅনুমতি সম্প্রসারণ সুবিধা বাতিল করেছে, যার ফলে এইচ-১বি ভিসাধারীদের স্ত্রী বা স্বামীসহ একাধিক শ্রেণির আবেদনকারী এখন আবেদন প্রক্রিয়াকরণে বিলম্বের ঝুঁকিতে পড়বেন।

এইচ-১বি নবায়নে আগের অনুমোদন উপেক্ষার প্রস্তাব যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এইচ-১বি, এল-১, ও-১ ও টিএন ভিসা নবায়নের ক্ষেত্রে আগের অনুমোদনকে আর স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা না করার একটি নতুন নিয়ম প্রস্তাব করেছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কর্মী একই চাকরি, বেতন ও কর্মস্থলে থাকলেও প্রতিটি নবায়ন আবেদন নতুন আবেদনের মতো করেই যাচাই করবেন অভিবাসন কর্মকর্তারা।

মাইক্রোসফটকে এইচ-ওয়ানবি গ্রিন কার্ড কার্যক্রম থেকে বাতিল করল ট্রাম্প প্রশাসন

ট্রাম্প প্রশাসন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে কর্মীদের গ্রিন কার্ড দেওয়ার কার্যক্রম থেকে সাময়িকভাবে বাতিল করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যক্রম অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।