ডালাস কাউন্টিতে আর্লি ভোটিংয়ের প্রথম দিনে ৭৬ হাজার ব্যালট, ২০২২-এর দ্বিগুণ
মধ্যবর্তী নির্বাচনের আর্লি ভোটিংয়ের প্রথম দিনে ডালাস কাউন্টিতে ৭৬ হাজার ৭৯টি ব্যালট পড়েছে, যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রথম দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। নর্থ টেক্সাসের চারটি প্রধান কাউন্টিতেই ২০২২ সালের চেয়ে বেশি ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে।

এনবিসি ডালাস-ফোর্ট ওয়ার্থ জানিয়েছে, গত ১৯ অক্টোবর সোমবার টেক্সাসে আর্লি ভোটিং শুরু হয়। ডালাস কাউন্টি ইলেকশনস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালে একই দিনে মাত্র ৩২ হাজার ৬০৫টি ব্যালট পড়েছিল।
ট্যারেন্ট কাউন্টিতে প্রথম দিনে ৫০ হাজার ৪০৯টি ব্যালট পড়েছে, ২০২২ সালে যা ছিল ২৯ হাজার ১৯৭। ডেন্টন কাউন্টিতে ৩৪ হাজার ৭৩৯ এবং কোলিন কাউন্টিতে ৩৪ হাজার ৫২২ ভোট পড়েছে।
সোমবার সকালে কোলিন কাউন্টির প্রায় ১০টি কেন্দ্রে প্রিন্টার সমস্যা দেখা দেয়। কিছু ভোটার অভিযোগ করেন, তাঁদের ভোট না দিয়ে ফিরে যেতে হয়েছে। পরে সমস্যা সমাধান হলেও কতজন ভোটার প্রভাবিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এবারের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে মার্কিন সিনেট, গভর্নর এবং আরও একাধিক রাজ্য পদে ভোট হচ্ছে। আর্লি ভোটিং ৩০ অক্টোবর পর্যন্ত চলবে, ইলেকশন ডে ৩ নভেম্বর। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনেও টেক্সাসে প্রথম দিনের ভোটার উপস্থিতিতে বৃদ্ধির ধারা দেখা গিয়েছিল।
সূত্র: এনবিসি ডালাস-ফোর্ট ওয়ার্থ