অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে সজাগ থাকুন: তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে রাজশাহীতে এক জনসভায় তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক সীমান্তের ওপার থেকে একটি বিশেষ রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি সম্প্রতি বিভিন্ন কারখানায় শ্রম অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টার কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার বন্ধ কারখানা ও মিল পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে এবং রাজশাহীতে ইতোমধ্যে ছয়টি কারখানা পুনরায় চালু হয়েছে। আগামী বছরের মধ্যে সারাদেশে আরও ৪৬টি বন্ধ কারখানা চালু করার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান আরও জানান, সরকার আগামী পাঁচ বছরে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার পরিকল্পনা নিয়েছে, যাতে গ্রামাঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পান। কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সুবিধাও চালুর কথা জানান তিনি।
জনসভার শুরুতে প্রধানমন্ত্রী রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা বিতরণ করেন। পরে তিনি রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেন। সূত্র: দ্য ডেইলি স্টার