Oct 22, 2026
নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে। তথ্য গোপনীয়তা সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করার দায়ে জুরি দোষী সাব্যস্ত করার পর বিচারক ফ্রান্সিস ম্যাথু এই জরিমানার পরিমাণ নির্ধারণ করেছেন।
Oct 21, 2026
ডেটা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে নিউ মেক্সিকোর একটি আদালত মেটা প্ল্যাটফর্মসকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা করেছে।
Oct 13, 2026
মেটার গিটহাব রিপোজিটরিতে হ্যাকাররা প্রবেশ করে কোম্পানির সফটওয়্যার কোড এবং প্রায় দেড় হাজার মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। একজন কর্মীর চুরি যাওয়া পরিচয়পত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।
Sep 30, 2026
বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনীসহ ১৯টি আইন-শৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন চালু রেখেছে মেটা, যা কোম্পানির নিজের নীতিমালার বিরুদ্ধে বলে জানিয়েছে ডিসমিসল্যাব।
Sep 29, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর নির্বাহীরা মঙ্গলবার একটি স্বেচ্ছামূলক নিরাপত্তা মানদণ্ড চুক্তিতে স্বাক্ষর করেছেন।
Sep 26, 2026
মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ কোম্পানির বার্ষিক কানেক্ট অনুষ্ঠানে একটি নতুন এআই ওয়্যারেবল ডিভাইস উন্মোচন করেছেন। 'মিউজ চার্ম' নামের ডিভাইসটি চাবির রিংয়ে বা পকেটে বহন করা যাবে এবং এটি মেটার জনপ্রিয় এআই এজেন্ট 'মিউজ'-এর সঙ্গে সংযুক্ত।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আফরান নিশো অভিনীত নতুন সিনেমা ‘খলনায়ক’-এ চমক হিসেবে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। অতিথি চরিত্রে তিনি সিনেমাটিতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চলচ্চিত্র গাপ কোনো কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শ্রেণিতে এই অনুমোদন দিয়েছে।
আমদানি নিষেধাজ্ঞা জারির পর থেকে দেশীয় স্পিনিং মিলগুলো সুতার দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছে নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক মাসে দেশীয় সুতার দাম পাঁচ থেকে ছয় শতাংশ বেড়েছে, যা এখন ভারতীয় সুতার তুলনায় প্রায় উনিশ শতাংশ বেশি।