এসআইজেএস গ্রিনকার্ড আবেদনের সুযোগ পেলেন হাজারো তরুণ অভিবাসী
যুক্তরাষ্ট্রে অনুমোদিত স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল স্ট্যাটাস বা এসআইজেএসধারীদের জন্য গ্রিনকার্ড আবেদনের সুযোগ আরও প্রসারিত হয়েছে, কারণ নভেম্বর মাসের ভিসা বুলেটিনেও আবেদনের অগ্রাধিকার তারিখ ২০২৫ সালের ১ জানুয়ারি বহাল রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অনুমোদিত স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল স্ট্যাটাস বা এসআইজেএসধারীদের জন্য গ্রিনকার্ড আবেদনের সুযোগ আরও প্রসারিত হয়েছে, কারণ নভেম্বর মাসের ভিসা বুলেটিনেও আবেদনের অগ্রাধিকার তারিখ ২০২৫ সালের ১ জানুয়ারি বহাল রাখা হয়েছে।
গত ১ অক্টোবর বুধবার থেকে কার্যকর পরিবর্তনে ইউএসসিআইএস নিশ্চিত করেছে, যাদের ফর্ম আই-৩৬০ আবেদনের অগ্রাধিকার তারিখ ২০২৫ সালের ১ জানুয়ারির আগে, তারা এখন ফর্ম আই-৪৮৫ গ্রিনকার্ড আবেদন জমা দিতে পারবেন। সেপ্টেম্বরে এই তারিখ ছিল ২০২৩ সালের ১ জানুয়ারি, যা অক্টোবরে দুই বছর এগিয়ে আসে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাসিক ভিসা বুলেটিনে দুটি তালিকা থাকে, একটি ফাইনাল অ্যাকশন ডেট এবং অন্যটি ডেটস ফর ফাইলিং। ইউএসসিআইএস প্রতি মাসে সিদ্ধান্ত নেয় কোন তালিকা অনুসরণ করা হবে, এবং নভেম্বরের জন্য আগের মতোই ডেটস ফর ফাইলিং তালিকা বেছে নেওয়া হয়েছে।
তবে আবেদন জমা দেওয়া মানেই অনুমোদন নয়। এসআইজেএস শ্রেণির ফাইনাল অ্যাকশন ডেট এখনো ২০২২ সালের ১৫ ডিসেম্বর, তাই অগ্রাধিকার তারিখ এর পরে থাকা আবেদনকারীদের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। যাদের মামলা অভিবাসন আদালতে বিচারাধীন, তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন বিচারক, ইউএসসিআইএস নয়, এবং সেখানে প্রযোজ্য হবে ফাইনাল অ্যাকশন ডেট।
আইনজীবীদের মতে, এসআইজেএসধারীরা নতুন পাবলিক চার্জ নিয়ম থেকে অব্যাহতি পাবেন, যা গত ১৮ সেপ্টেম্বর কার্যকর হয়েছে। আবেদন জমা দেওয়ার সুযোগ থাকলেও ডিসেম্বরে তালিকা পরিবর্তনের ঝুঁকি থাকায় উপযুক্ত আবেদনকারীদের দ্রুত আবেদন প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন অভিবাসন আইনজীবীরা।
সূত্র: ডব্লিউএইচকে ল ফার্ম