মাসব্যাপী বিক্ষোভের পর ডালাস লাভ ফিল্ড ছেড়ে গেল আইসিইর ফ্লাইট
ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-সংশ্লিষ্ট ফ্লাইট বন্ধ হয়ে গেছে। বেসরকারি বিমান সংস্থা সিগনেচার অ্যাভিয়েশন গত ১ অক্টোবর থেকে এই ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।
ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-সংশ্লিষ্ট ফ্লাইট বন্ধ হয়ে গেছে। বেসরকারি বিমান সংস্থা সিগনেচার অ্যাভিয়েশন গত ১ অক্টোবর থেকে এই ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।
বুধবার ডালাস শহরের বিমান বিভাগের মুখপাত্র লরেন রাউন্ডস জানান, সিগনেচার কর্তৃপক্ষ শহরকে জানিয়েছে যে তারা এই ফ্লাইট আর পরিচালনা করবে না। তিনি বলেন, সিগনেচার কেন এই সিদ্ধান্ত নিয়েছে বা এটি স্থায়ী কিনা, সে বিষয়ে শহর কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না।
আইসিই ফ্লাইট পর্যবেক্ষণকারী স্থানীয় কর্মীরা জানান, গত ২৯ সেপ্টেম্বরের পর থেকে লাভ ফিল্ডে কোনো আইসিই ফ্লাইট দেখা যায়নি। তারা ধারণা করছেন, এই কার্যক্রম ফোর্ট ওয়ার্থের পেরট ফিল্ড অ্যালায়েন্স এয়ারপোর্টে সরিয়ে নেওয়া হয়েছে, তবে ডালাস মর্নিং নিউজ তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
নো লাভ ফর আইসিই এয়ার প্রচারণার সংগঠক জন পুটনাম বলেন, এটি কোনো আইনি বিজয় নয়। কেউ চুক্তি করতে রাজি হলে আইসিই লাভ ফিল্ডে আবার ফিরে আসতে পারে। তিনি মনে করেন, মাসব্যাপী বিক্ষোভ, ফ্লাইট পর্যবেক্ষণ এবং ছবি প্রকাশ মিলে এই কার্যক্রম ডালাস থেকে সরাতে সহায়তা করেছে।
গত জুলাই মাসে সাংবাদিকরা লাভ ফিল্ডে প্রায় ২৫ জন বাঁধা মানুষকে ইস্টার্ন এয়ার এক্সপ্রেসের বিমানে উঠতে দেখেন। ডালাস শহর কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, বেসরকারি বিমান সংস্থার মাধ্যমে পরিচালিত ফেডারেল ইমিগ্রেশন কার্যক্রমে তাদের নজরদারি বা বাধা দেওয়ার ক্ষমতা নেই।
সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ