Tag: ইমিগ্রেশন

নভেম্বরের ভিসা বুলেটিনে ফ্যামিলি ক্যাটাগরিতে এক বছরের অগ্রগতি

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নভেম্বর ২০২৬ ভিসা বুলেটিন প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েকটি পারিবারিক ও কর্মসংস্থানভিত্তিক ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। পারিবারিক ক্যাটাগরিতে এফ-ওয়ান, এফ-টুবি, এফ-থ্রি ও এফ-ফোরে বেশিরভাগ দেশের জন্য পুরো এক বছর এগিয়েছে।

মাসব্যাপী বিক্ষোভের পর ডালাস লাভ ফিল্ড ছেড়ে গেল আইসিইর ফ্লাইট

ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-সংশ্লিষ্ট ফ্লাইট বন্ধ হয়ে গেছে। বেসরকারি বিমান সংস্থা সিগনেচার অ্যাভিয়েশন গত ১ অক্টোবর থেকে এই ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।

আটক কেন্দ্র বাড়াতে ৭০০ কোটি ডলার ব্যয় করবে আইসিই

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পেনসিলভানিয়ায় অভিবাসীদের আটক রাখতে মোবাইল ডিটেনশন ফ্যাসিলিটি চালুর পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় রয়েছে একটি ভ্যান নেটওয়ার্ক, যা মাঠ পর্যায়ের অভিযানে আটককৃত অভিবাসীদের বহন করবে।

হাইতিয়ানদের টিপিএস বাতিল, ৩ লাখ ৫০ হাজার নির্বাসনের মুখে

ট্রাম্প প্রশাসন গত জুলাই মাসে হাইতিয়ানদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিল করেছে, যার ফলে প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান অভিবাসী নির্বাসনের মুখে পড়েছেন। গত ১৬ বছর ধরে এই সুরক্ষা তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার ও কাজের সুযোগ দিয়ে আসছিল।

বিগ বেন্ড অঞ্চলে বর্ডার ওয়াল নির্মাণ ঠেকাতে ২৩০ টেক্সাস জমির মালিকের মামলা

পশ্চিম টেক্সাসের বিগ বেন্ড অঞ্চলে ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করে বর্ডার ওয়াল নির্মাণের ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ঠেকাতে ২৩০ জনেরও বেশি জমির মালিক যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা আবেদন সাময়িক স্থগিত, নতুন স্ক্রিনিং নীতির কারণে

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। নতুন পাবলিক চার্জ স্ক্রিনিং নীতি সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এ বিরতি দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদন সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারে এমন আবেদনকারীদের চিহ্নিত করতে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে আবেদনকারীদের ইমেইলে জানানো হয়েছে।

৭৫ দেশের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করলেন মার্কিন বিচারক

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা প্রদান স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। আফগানিস্তান, ইরান, রাশিয়া ও সোমালিয়াও এই নিষেধাজ্ঞার তালিকায় ছিল।

ডিপোর্টের পর ফের যুক্তরাষ্ট্রে প্রবেশ, এল পাসোতে ১৭ জনকে গ্রেপ্তার করল আইসিই

টেক্সাসের এল পাসোতে একটি স্ট্যাশ হাউসে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইসিই। গ্রেপ্তারদের মধ্যে আটজনকে এর আগে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছিল।

৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি বেআইনি, ফেডারেল আদালতের রায়ে স্বস্তি বাংলাদেশিদের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করেছে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট এ. ভার্গাস পররাষ্ট্র দপ্তরের এই সামগ্রিক নীতি বাতিলের আদেশ দেন।

বার্থ ট্যুরিজম ঠেকাতে টাস্কফোর্স গঠন করল মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাতিল ৬০০ ভিসা

মার্কিন পররাষ্ট্র দপ্তর বার্থ ট্যুরিজম প্রতিরোধে একটি বৈশ্বিক টাস্কফোর্স গঠন করেছে, যা প্রথম মাসেই ৬০০টিরও বেশি ভিসা বাতিল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেপ্টেম্বরে কার্যকর হচ্ছে ট্রাম্পের নতুন পাবলিক চার্জ নিয়ম, গ্রিন কার্ড আবেদনে নতুন বাধা

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ট্রাম্প প্রশাসনের নতুন পাবলিক চার্জ নিয়ম আগামী ২০ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। এই নিয়মে সরকারি সুবিধা গ্রহণকারী অভিবাসীদের স্থায়ী বাসিন্দার মর্যাদা দিতে অস্বীকার করার সুযোগ পাবেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

সুপ্রিম কোর্টের রায়ে গ্রিন কার্ডধারীদের পুনরায় প্রবেশে বাধা দেওয়া সহজ হলো

মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইমিগ্রেশন কর্মকর্তারা গ্রিন কার্ডধারীদের পুনরায় দেশে প্রবেশে বাধা দিতে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ রাখার বাধ্যবাধকতা থেকে মুক্ত। ছয়-তিন ভোটে এই রায় দেওয়া হয়েছে।

গ্রিন কার্ড প্রক্রিয়া পুনরুদ্ধারের আদেশের বিরুদ্ধে আপিল করল ট্রাম্প প্রশাসন

৩৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও কাজের পারমিট প্রক্রিয়া পুনরুদ্ধারের আদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল আদালতের আদেশ মানতে অস্বীকার করার পর প্রশাসন উচ্চতর আদালতে আপিল দায়ের করেছে।

কলেজছাত্রীর বহিষ্কার ছিল ‘ভুল’: ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ফেডারেল আদালতে স্বীকার করেছে, এক কলেজছাত্রীকে দেশ থেকে বহিষ্কার করা ছিল ভুল এবং তা আদালতের নির্দেশ লঙ্ঘন করে করা হয়েছে। মঙ্গলবার বোস্টনের একটি ফেডারেল আদালতের শুনানিতে সরকারের আইনজীবী এ জন্য ক্ষমাও চেয়ছেন।

মৃত্যুর কয়েক মাস পর এলো ইমিগ্রেশন চিঠি

ডালাসের এক আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) আটক কেন্দ্রে বন্দিদের বহনকারী ভ্যানে গুলিবর্ষণের ঘটনায় মারা যান মিগুয়েল গার্সিয়া। এর কয়েক মাস পর তাঁর স্ত্রী স্টেফানি গফেনি পেয়েছেন স্বামীর নামে আসা ইমিগ্রেশন চিঠি। আর এই চিঠি ছিল আনুষ্ঠানিক অভিবাসনের আনুষ্ঠানিক অনুমোদন।