রিয়াল মাদ্রিদে সাত মাসেই শেষ আলোনসো অধ্যায়

রিয়াল মাদ্রিদের ডাগআউটে জাবি আলোনসোর অধ্যায় থেমে গেল মাত্র সাত মাসেই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতায়’ ক্লাব ছাড়ছেন তিনি।

Jan 12, 2026 - 14:26
রিয়াল মাদ্রিদে সাত মাসেই শেষ আলোনসো অধ্যায়
জাবি আলোনসো। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ডাগআউটে জাবি আলোনসোর অধ্যায় থেমে গেল মাত্র সাত মাসেই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়ার প্রেক্ষাপটেপারস্পরিক সমঝোতায়ক্লাব ছাড়ছেন তিনি।

গত জুন দায়িত্ব নেওয়ার পর শুরুটা ছিল দুর্দান্ত। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ওঠার পথে প্রথম ১৪ ম্যাচের ১৩টিতেই জেতে রিয়াল। তবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হার বাস্তবতার আভাস দেয়। নভেম্বর লিভারপুলের কাছে হারের পর শুরু হয় ছন্দপতনপরের আট ম্যাচে জয় আসে মাত্র দুটিতে। মাঝখানে টানা পাঁচ জয়ে ঘুরে দাঁড়ালেও তা নীতি-নির্ধারকদের আস্থা ফেরাতে যথেষ্ট হয়নি। সর্বশেষ এল ক্লাসিকোয় - গোলে হারের পরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে বায়ার লেভারকুসেনকে ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ডাবল জিতিয়ে এবং ইউরোপা লিগের ফাইনালে তুলে এনে প্রশংসা কুড়িয়েছিলেন আলোনসো। বিদায়বার্তায় রিয়াল জানিয়েছে, আলোনসো ক্লাবের কিংবদন্তি, ভক্তদের ভালোবাসা শ্রদ্ধা সবসময় তাঁর সঙ্গে থাকবে।

আলোনসোর বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন প্রধান কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল। ক্লাব একাডেমির সাবেক কোচ আরবেলোয়া এখন প্রথম দলের দায়িত্ব নিচ্ছেন।

তথ্যসূত্র: রিয়াল মাদ্রিদ