আরও সাত দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা, কোন কোন দেশ

যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের তালিকা আরও বাড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে সিরিয়াসহ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস।

Dec 17, 2025 - 00:13
আরও সাত দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা, কোন কোন দেশ
সম্প্রসারিত নিষেধাজ্ঞা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ছবি: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল

যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের তালিকা আরও বাড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে সিরিয়াসহ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস।

হোয়াইট হাউস জানায়, জাতীয় জননিরাপত্তা ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব দেশের নাগরিকদের পরিচয় যাচাই নিরাপত্তা পরীক্ষা যথাযথভাবে করা সম্ভব নয়, সেসব দেশের ক্ষেত্রেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান সিরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি বহনকারীদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না।

ছাড়া লাওস সিয়েরালিওনের নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগে এই দুই দেশ আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। সম্প্রসারিত নিষেধাজ্ঞা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধ সংঘাতের কারণে এখনো কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে। পাসপোর্ট নাগরিক নথি ইস্যু এবং নাগরিকদের নিরাপত্তা যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা সেখানে নেই। পাশাপাশি সিরীয় নাগরিকদের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার হার তুলনামূলকভাবে বেশি বলেও উল্লেখ করা হয়।

এর আগে জুনে ট্রাম্প একটি ঘোষণাপত্রে সই করে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেন এবং আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেন। নতুন করে আরও ১৫টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যার মধ্যে নাইজেরিয়াও রয়েছে।

ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো, বড় শহরে ফেডারেল এজেন্ট মোতায়েন এবং নিরাপত্তাজনিত ঘটনার পর নীতিতে আরও কঠোরতা আনার ঘোষণা দিয়েছে প্রশাসন।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা