তেলের দাম কমায় চাঙ্গা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার

ইরান যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় উত্থান দেখেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। তেলের দাম কমে আসায় সোমবার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

Mar 16, 2026 - 18:45
তেলের দাম কমায় চাঙ্গা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার
তেলের দাম কমে আসায় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ছবি: এপি’র সৌজন্যে

ইরান যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় উত্থান দেখেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। তেলের দাম কমে আসায় সোমবার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

এদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচক শতাংশ বেড়ে পাঁচ সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দৈনিক উত্থান রেকর্ড করে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৩৮৭ পয়েন্ট বা . শতাংশ বেড়েছে। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচকও . শতাংশ লাফিয়েছে।

বাজারে উত্থানের প্রধান কারণ ছিল তেলের দাম কমে আসা। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম . শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৫০ ডলারে নেমে আসে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও . শতাংশ কমে ১০০.২১ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান হামলার আগে তেলের দাম প্রায় ৭০ ডলারের কাছাকাছি ছিল। কিন্তু হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে এবং দাম দ্রুত বেড়ে যায়। বিশ্বে ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়।

বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘ সময় হরমুজ প্রণালি বন্ধ থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গিয়ে মূল্যস্ফীতি বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।

সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তবে ট্রাম্পের আবেদনে ইউরোপীয় মিত্র এখনো সেভাবে সাড়া দেয়নি।

ওয়াল স্ট্রিটে তেলের দাম কমার সুবিধা পেয়েছে জ্বালানি ব্যয় বেশি এমন কোম্পানিগুলো। নরওয়েজিয়ান ক্রুজ লাইন হোল্ডিংসের শেয়ার . শতাংশ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের শেয়ার . শতাংশ বেড়েছে।

এদিকে পাবলিক স্টোরেজ ১০. বিলিয়ন ডলারের শেয়ার চুক্তিতে ন্যাশনাল স্টোরেজ অ্যাফিলিয়েটস অধিগ্রহণের ঘোষণা দিলে কোম্পানিটির শেয়ার প্রায় ৩০ শতাংশ লাফিয়ে ওঠে।

খুচরা বিক্রেতা ডলার ট্রি প্রত্যাশার চেয়ে বেশি মুনাফার খবর দেওয়ায় তাদের শেয়ার . শতাংশ বেড়েছে। ডাচ এআই ক্লাউড কোম্পানি নেবিয়াস গ্রুপ মেটা প্ল্যাটফর্মসের সঙ্গে পাঁচ বছরের সম্ভাব্য ২৭ বিলিয়ন ডলারের অবকাঠামো চুক্তির ঘোষণা দেওয়ার পর তাদের শেয়ার ১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারও . শতাংশ বেড়েছে। একটি সম্মেলনে কোম্পানির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ২০২৭ সালের মধ্যে এআই চিপের চাহিদা ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেন।

দিনশেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬৭.১৯ পয়েন্ট বেড়ে ,৬৯৯.৩৮- দাঁড়ায়। ডাও জোন্স ৩৮৭.৯৪ পয়েন্ট বেড়ে ৪৬,৯৪৬.৪১ এবং নাসডাক ২৬৮.৮২ পয়েন্ট বেড়ে ২২,৩৭৪.১৮- বন্ধ হয়।

অন্যদিকে ইউরোপের শেয়ারবাজারেও সামান্য উত্থান দেখা গেছে। জার্মানির ডিএএক্স সূচক প্রায় . শতাংশ বেড়েছে। এশিয়ায় হংকংয়ের বাজার . শতাংশ বাড়লেও সাংহাই সূচক সামান্য কমেছে।

বন্ডবাজারে ১০ বছরের মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার .২৮ শতাংশ থেকে কমে .২২ শতাংশে নেমে এসেছে। তবে ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় সুদের হার এখনো বেশি। বিশ্লেষকদের মতে, তেলের দামের অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে যেতে পারে।

তথ্যসূত্র: এপি