ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা। যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ব্যয়ের পরিমাণ তুলে ধরা হলো।
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় মৌলভীবাজারের এক যুবক নিহত হয়েছেন। দালালের প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে প্রাণ হারান মুহিবুর রহমান (২৭) নামের ওই যুবক।
ইরান যুদ্ধ শুরুর পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ৯৫ শতাংশের বেশি কমে গেছে। গত দেড় মাসে অন্তত ২২টি জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে শিপিং ডেটা সংস্থা।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি মহামন্দার মুখে পড়তে পারে—এমন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি বলছে, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে।
দুই দশকেরও বেশি সময় ধরে জমে ওঠা বৈপরীত্য, ব্যর্থতা ও দ্বিচারিতার মধ্য দিয়ে ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রনির্ভর ‘রুলস-বেইজড’ আন্তর্জাতিক ব্যবস্থা—ধীরে ধীরে, তারপর হঠাৎ করেই। ইরাক যুদ্ধ, বৈশ্বিক আর্থিক সংকট ও মহামারির মতো ঘটনাগুলো এই ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে এনেছে। আর সাম্প্রতিক সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি, মিত্রদের হুমকি, আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসা ও একতরফা সামরিক পদক্ষেপ—এই ভাঙনকে ত্বরান্বিত করেছে।
ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করার ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি সতর্ক করেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা অনিশ্চয়তার মুখে পড়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা ও লেবাননে ইসরায়েলের হামলা—এই দুই ইস্যুতে বিভ্রান্তি তৈরি হওয়ায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
যুদ্ধ শুরুর পরপরই বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তবে বরাবরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলে এসেছেন, বিশ্বকাপে খেলবে ইরান। গত ৩১ মার্চ তুরস্কে কোস্টারিকা-ইরানের প্রীতি ফুটবল দেখতে গিয়ে একই কথা বলেছেন ইনফান্তিনো। তাতে উপসাগরীয় দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় অনেকটাই দূর হয়েছিল। ইরান যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না জানিয়ে দেওয়ায় নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
ইরানকে নিয়ে উত্তেজনা চরমে ওঠার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে ভ্রমণ ও অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মাত্র ছয় সপ্তাহ আগেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ছিল চাহিদার চেয়ে বেশি। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে—এখন বাজার আচরণ করছে যেন বড় ধরনের তেল সংকট আসন্ন।
মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোর চারপাশে ‘মানবঢাল’ গড়ে তুলছে সাধারণ মানুষ। একই সঙ্গে তেহরান সতর্ক করেছে, এসব স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি নজরদারি করে তা বাণিজ্যিকভাবে বিক্রি করছে চীনের একাধিক প্রতিষ্ঠান—এমন অভিযোগ তুলেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এতে ওয়াশিংটনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম জটিল ‘কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ (সিএসএআর) অভিযান হিসেবে উল্লেখ করেন।
জ্বালানির দামের ঊর্ধ্বগতিতে যখন ভোক্তাদের খরচের চাপ বাড়ছে, তখন যুক্তরাষ্ট্রে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কাও জোরালো হচ্ছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেলের দাম বাড়ায় মার্চে মূল্যস্ফীতির প্রত্যাশা ও মন্দার ঝুঁকি উভয়ই বেড়েছে বলে জানিয়েছে মুডিস অ্যানালিটিক্স।
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য শেষবারের মতো ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি মানা না হলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরান, ইয়েমেন ও লেবানন—তিন দিক থেকে একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় দুই ঘণ্টার কম সময়ের ব্যবধানে তিন দফায় হামলায় জেরুজালেম, তেল আবিবসহ আশপাশের এলাকা ও মৃত সাগর অঞ্চলে সাইরেন বেজে ওঠে।
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
ইরান যুদ্ধের এক মাস পার হওয়ার পর প্রথমবারের মতো দেশটির আকাশে বি-৫২ বোমারু বিমান উড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিপুল ব্যয়ভার মেটাতে আরব দেশগুলোর কাছ থেকে অর্থ সহায়তা চাইতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ইতোমধ্যে যুদ্ধের খরচ কয়েক হাজার কোটি ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে ২০০০ পাউন্ডের শক্তিশালী ‘বাংকার বাস্টার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল একটি বড় গোলাবারুদ ডিপো, যা মাটির গভীরে থাকা স্থাপনা ধ্বংসে ব্যবহৃত বিশেষ বোমা দিয়ে আঘাত করা হয়।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের এক মাস পর প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী। এতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জন করেছে এবং খুব শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসবে।
সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল ও ছবি হ্যাক করার দাবি করেছে ইরান-সংযুক্ত একটি হ্যাকার গ্রুপ। শুক্রবার ‘হানদালা হ্যাক টিম’ নামে পরিচিত গ্রুপটি অনলাইনে বিভিন্ন নথি ও ছবি প্রকাশ করে এ দাবি জানায়।
হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ‘অনুরোধে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চলমান আলোচনা ‘খুবই ইতিবাচক’ দিকে এগোচ্ছে।
ইরানই যুদ্ধ শেষ করতে চাইছে—এমন একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের পক্ষ থেকে এখনো তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দেওয়ায় এশিয়াজুড়ে ‘করোনা-সদৃশ’ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী সামরিক অভিযানের প্রভাবেই এই সংকট তীব্র হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তবে পরিকল্পনাটিকে ‘অত্যন্ত কঠিন ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।