ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

Apr 3, 2026 - 16:06
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার ( এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং নিখোঁজ পাইলট ক্রুদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

তবে ভূপাতিত বিমানটি অত্যাধুনিক এফ-৩৫ নাকি এফ-১৫ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা।

পেন্টাগন জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে বড় পরিসরের সামরিক অভিযান শুরু হয়েছে। অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা মার্কিন উদ্ধার অভিযান ব্যর্থ করে দিয়েছে। তেহরানভিত্তিক আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্ধারচেষ্টাসম্পূর্ণ ব্যর্থহয়েছে এবং ভূপাতিত ক্রুরা এখনো তাদের নাগালের বাইরে রয়েছে।

এদিকে ফার্স নিউজ এজেন্সির এক সম্প্রচারেশত্রু পাইলটকেধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কথাও জানানো হয়েছে।

বিমানটি ইরানের ঠিক কোন এলাকায় ভূপাতিত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। নিখোঁজ পাইলটদের অবস্থান সম্পর্কেও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল মরিয়া অবস্থানে রয়েছে। এর আগে মার্চে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা