ইরাকে যাওয়া ছিল ‘বড় ভুল’, ইরানেও থাকা উচিত হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল একটি ‘অত্যন্ত বোকামিপূর্ণ’ সিদ্ধান্ত এবং মার্কিন বাহিনীর ইরাক বা ইরানে থাকা উচিত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

May 31, 2026 - 21:09
ইরাকে যাওয়া ছিল ‘বড় ভুল’, ইরানেও থাকা উচিত হয়নি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল একটিঅত্যন্ত বোকামিপূর্ণসিদ্ধান্ত এবং মার্কিন বাহিনীর ইরাক বা ইরানে থাকা উচিত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “ইরাকে কী ঘটেছিল দেখুন। আমরা খুব বাজে কাজ করেছি। প্রথমত, আমাদের সেখানে যাওয়াই উচিত ছিল না।একই প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমাদের ইরানেও থাকা উচিত ছিল না।

তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সময়মতো পদক্ষেপ না নিলে ইরান এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেতে পারত। তাঁর ভাষ্য, কয়েক মাস আগে মার্কিন বি- বোমারু বিমানের হামলা না হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত।

ইরানের সামরিক বাহিনী সম্পর্কে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে পুরো সামরিক কাঠামোকে লক্ষ্যবস্তু করেনি। বরং কট্টরপন্থী বলে বিবেচিত কিছু ব্যক্তিকে সরিয়ে দেওয়া হলেও সামরিক বাহিনীর বড় অংশকে অক্ষত রাখা হয়েছে।

তিনি বলেন, অতীতে অনেক যুদ্ধে একটি দেশের সবকিছু ধ্বংস করে দেওয়ার পর সেই রাষ্ট্র দশকের পর দশক ঘুরে দাঁড়াতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র এবার ভিন্ন পথ অনুসরণ করেছে বলে দাবি করেন তিনি।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ওয়াশিংটন তেহরান একটিখুব ভালো চুক্তিরকাছাকাছি পৌঁছেছে। তাঁর মতে, পারমাণবিক ইস্যুর সমাধান এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা গেলে অঞ্চলটিতে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ট্রাম্প বলেন, কূটনৈতিক সমঝোতাই এখনও তাঁর পছন্দের পথ। তিনি হরমুজ প্রণালি দ্রুত বিনা ফিতে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য খুলে দেওয়ার পাশাপাশি ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার আহ্বান জানান।

তথ্যসূত্র: ফক্স নিউজ