রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে নিহত অন্তত ৭
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ২৯ জুলাইয়ের হামলায় অন্তত সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ২৯ জুলাইয়ের হামলায় অন্তত সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ, ক্রিভি রিহ ও লভিভে আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও দুজন আহত হন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানানো হয়েছে।
হামলার সময় ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। সীমান্তবর্তী পরিস্থিতির কারণে পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান উড়ায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে।
জেলেনস্কি আরও প্যাট্রিয়টসহ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: রয়টার্স