Aug 1, 2026
ইউক্রেনে যুদ্ধবন্দী হিসেবে আটক তিন বাংলাদেশির তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কো ও ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।
Jul 30, 2026
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ২৯ জুলাইয়ের হামলায় অন্তত সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
Jul 8, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে করা অন্তর্বর্তী সমঝোতা এখন আর কার্যকর নয়। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
Jul 6, 2026
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৫০০ শাহেদ ড্রোন নিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।
Jun 16, 2026
ফ্রান্সের ইভিয়ানে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে বিশ্বের সাত প্রধান গণতান্ত্রিক দেশের নেতারা ইউক্রেনকে সর্বসম্মতিক্রমে সমর্থনের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ৭৫ মিনিট ধরে এই বৈঠকে অংশ নেন। রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা পুনরায় আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
May 31, 2026
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনার টেবিলে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর চাপ ও নিষেধাজ্ঞা প্রয়োজন। চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
May 9, 2026
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান তিনি।
Apr 20, 2026
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় মৌলভীবাজারের এক যুবক নিহত হয়েছেন। দালালের প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে প্রাণ হারান মুহিবুর রহমান (২৭) নামের ওই যুবক।
Mar 5, 2026
মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Feb 24, 2026
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, `ইউক্রেনীয়দের ভাঙতে পারেননি’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কিয়েভে দেওয়া বার্তায় জেলেনস্কি দাবি করেন, ইউক্রেন স্বাধীনতা ও রাষ্ট্রত্ব রক্ষা করেছে এবং মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
Dec 29, 2025
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে তিনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘অনেক কাছাকাছি, সম্ভবত খুব কাছাকাছি' পৌঁছেছেন। রোববার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
Dec 28, 2025
ট্রাম্প–জেলেনস্কি গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগমুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই হামলায় অন্তত দুইজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হয়ে কিয়েভের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা কার্যত অন্ধকার ও শীতের মধ্যে পড়ে গেছে।
সুইজারল্যান্ড নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তি আগামী শুক্রবার বুর্গেনস্টকে স্বাক্ষরিত হবে। চুক্তির ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।
বাংলাদেশে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছে এবং ৮ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা বোর্ডে ৩১৭টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সম্প্রতি স্থানীয় ডিমাসিস রেস্টুরেন্টে হয়ে গেল আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া লাখো শিশুর জন্য নতুন একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নেওয়া যোগ্য প্রতিটি শিশুর নামে সরকার ১ হাজার ডলার জমা দেবে একটি বিনিয়োগ অ্যাকাউন্টে।
ফিফা বিশ্বকাপ চলাকালে কানসাস সিটি মেট্রো এলাকায় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কমপক্ষে ৩০ জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। উইয়ান্ডট কাউন্টি, জনসন কাউন্টি ও কানসাস সিটির পূর্বাঞ্চলে এই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে।