টানা সপ্তম রাতে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র, পাল্টা হামলায় ওমান-জর্ডান-কুয়েত আক্রান্ত
মার্কিন সামরিক বাহিনী টানা সপ্তম রাতে ইরানে বিমান হামলা অভিযান সম্পন্ন করেছে বলে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। পাল্টা হামলায় ইরান ওমান, জর্ডান, কুয়েত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন মিত্র দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কাতারে একটি শিশু আটকানো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত হয়েছে।

গত ১৭ জুলাই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা এই হামলায় ইরান ওমান, জর্ডান, কুয়েত ও কাতারে আঘাত হানে। ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি ইরানি-কুর্দি গোষ্ঠীর নয়জন যোদ্ধা নিহত হয়েছে। একাধিক আরব দেশ তেহরানের এই ব্যাপক হামলার তীব্র সমালোচনা করেছে।
ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তা ও সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেইর সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন, মার্কিন হামলা আরও দুই-তিন দিন চলতে থাকলে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযান শুরু করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন, তেহরান আলোচনার টেবিলে না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হবে। এর আগে গত মাসে সম্মত হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে পড়ে এবং তারপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করে। এরপর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়, যা বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ পুনরায় চালু করেছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র: সিএনএন