ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি অগ্রহণযোগ্য, বললেন পোপ

ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করার ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি সতর্ক করেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

Apr 8, 2026 - 22:03
ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি অগ্রহণযোগ্য, বললেন পোপ
পোপ লিও চতুর্দশ। ছবি: এনবিসি ৫

ইরানিসভ্যতা ধ্বংসকরার ডোনাল্ড ট্রাম্পের হুমকিকেসম্পূর্ণ অগ্রহণযোগ্যবলে মন্তব্য করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি সতর্ক করেছেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ইতালির কাস্তেল গান্দোলফোতে মঙ্গলবার বক্তব্য দেওয়ার সময় পোপ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে হুমকি দিয়েছেন, তা পুরো জাতির বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘এটি সত্যিই অগ্রহণযোগ্য।

সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলেএকটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’—বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রশ্নে চাপ বাড়াতে এই মন্তব্য করেন তিনি।

যুদ্ধবিরোধী অবস্থান জোরদার করে পোপ বিশ্ববাসীকে নিজ নিজ রাজনৈতিক নেতাদের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘যুদ্ধ প্রত্যাখ্যান করুন, শান্তির পথ খুঁজুন’—এটাই হওয়া উচিত নাগরিকদের দাবি।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে পোপের অবস্থানও কঠোর হয়েছে। ভ্যাটিকানের দীর্ঘদিনের কূটনৈতিক নিরপেক্ষতার ঐতিহ্য থাকলেও, চলমান সংঘাত তাঁকে সরাসরি সমালোচনায় যেতে বাধ্য করেছে।

পোপ বলেন, বিশ্ব এখন অর্থনৈতিক জ্বালানি সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মুখোমুখি, যা আরও ঘৃণা বিভাজন তৈরি করছে। তিনি রাজনৈতিক নেতাদের আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেন, চলমান সংঘাতে নিরীহ মানুষবিশেষ করে শিশু, বৃদ্ধ অসুস্থরাসবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে সংঘাতের প্রভাব লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দক্ষিণ লেবাননের খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভ্যাটিকান।

এর আগে লেবাননের ডেবেল অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে পাঠানো এক বার্তায় পোপ সংহতি প্রকাশ করেন এবং চলমান সহিংসতাকেঅন্যায়হিসেবে উল্লেখ করেন।

তথ্যসূত্র: এনবিসি