শত্রুর নাগালে প্রায় চলে এসেছিল, দুঃসাহসিক অভিযানে উদ্ধার নিখোঁজ মার্কিন ক্রু

ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম জটিল ‘কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ (সিএসএআর) অভিযান হিসেবে উল্লেখ করেন।

Apr 5, 2026 - 13:58
শত্রুর নাগালে প্রায় চলে এসেছিল, দুঃসাহসিক অভিযানে উদ্ধার নিখোঁজ মার্কিন ক্রু
এফ-১৫ই যুদ্ধবিমান। ছবি: এপি’র সৌজন্যে

ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার ( এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম জটিলকমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ (সিএসএআর) অভিযান হিসেবে উল্লেখ করেন।

মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানে থাকা দুই ক্রুর একজনকে আগেই উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন। তাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানদুই পক্ষের মধ্যে আগে খুঁজে পাওয়ার এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়।

ট্রাম্প জানান, নিখোঁজ ওই কর্মকর্তা (কর্নেল পদমর্যাদার) ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় শত্রুর চোখ এড়িয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। প্রায় হাজার ফুট উচ্চতার এক শৈলরেখায় উঠে তিনি আশ্রয় নেন। তাঁর কাছে একটি হ্যান্ডগান ছিল এবং শত্রুপক্ষ প্রায় তাঁর কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলেও জানান ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ ইরানে পরিচালিত এই সিএসএআর মিশনে বিশেষ বাহিনীর কয়েক ডজন সদস্য অংশ নেন। অভিযানের সময় অন্য কিছু সামরিক কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন ট্রাম্প।

ধরনের অভিযানে সাধারণত হেলিকপ্টার শত্রু এলাকায় নিচ দিয়ে উড়ে গিয়ে উদ্ধার কাজ চালায়, আর যুদ্ধবিমান আকাশে নিরাপত্তা নিশ্চিত করে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ক্রু সদস্যের অবস্থান শনাক্ত করে তথ্য দেয়। একই সঙ্গে ইরানের ভেতরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়যাতে মনে হয় নিখোঁজ ক্রুকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। এছাড়া উদ্ধার অভিযান চলাকালে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর আগে নিখোঁজ মার্কিন ক্রুকে জীবিত ধরতে পারলে পুরস্কার ঘোষণা করেছিল ইরান।

শুক্রবার ( এপ্রিল) ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর আসে। এর আগে পাইলটকে উদ্ধার করা হলেও নিখোঁজ এই ক্রুকে ঘিরেই শুরু হয় উত্তেজনা।

উদ্ধারের পর আহত ওই কর্মকর্তাকে চিকিৎসার জন্য কুয়েতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা, সিবিএস নিউজ