মন্দার পথে কি যুক্তরাষ্ট্র, আপনার প্রস্তুতি কেমন

জ্বালানির দামের ঊর্ধ্বগতিতে যখন ভোক্তাদের খরচের চাপ বাড়ছে, তখন যুক্তরাষ্ট্রে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কাও জোরালো হচ্ছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেলের দাম বাড়ায় মার্চে মূল্যস্ফীতির প্রত্যাশা ও মন্দার ঝুঁকি উভয়ই বেড়েছে বলে জানিয়েছে মুডিস অ্যানালিটিক্স।

Apr 4, 2026 - 15:34
মন্দার পথে কি যুক্তরাষ্ট্র, আপনার প্রস্তুতি কেমন
তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির প্রত্যাশা ও মন্দার ঝুঁকি উভয়ই বেড়েছে। ছবি: নিউজউইক-এর সৌজন্যে

জ্বালানির দামের ঊর্ধ্বগতিতে যখন ভোক্তাদের খরচের চাপ বাড়ছে, তখন যুক্তরাষ্ট্রে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কাও জোরালো হচ্ছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে তেলের দাম বাড়ায় মার্চে মূল্যস্ফীতির প্রত্যাশা মন্দার ঝুঁকি উভয়ই বেড়েছে বলে জানিয়েছে মুডিস অ্যানালিটিক্স।

প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি বলেন, আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা প্রায় ৪৯ শতাংশ।

অক্সফোর্ড ইকোনমিক্স তুলনামূলকভাবে কম, ৩০ শতাংশ ঝুঁকি দেখালেও সতর্ক করেছেব্যারেলপ্রতি তেলের দাম যদি দীর্ঘসময় ১৪০ ডলারের ওপরে থাকে, তাহলে অর্থনীতিতে বড় চাপ তৈরি হতে পারে। ইতোমধ্যে ব্রেন্ট ক্রুড ১১৭ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির উচ্চমূল্য ভোক্তাদের ব্যয় কমাতে বাধ্য করবে। সরবরাহ শৃঙ্খলের প্রায় সবখানেই তেলের প্রভাব থাকায় পণ্যমূল্য আরও বাড়তে পারে। এতে চাহিদা কমে গিয়ে ব্যবসায় বিনিয়োগ নিয়োগও হ্রাস পেতে পারেযা শেষ পর্যন্ত বেকারত্ব বাড়িয়ে মন্দার চক্র তৈরি করতে পারে।

অবস্থায় বিশেষজ্ঞরা জরুরি তহবিল গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কমপক্ষে থেকে মাসের খরচ, সম্ভব হলে এক বছরের সঞ্চয় রাখা ভালো। পাশাপাশি কম সুদের ক্রেডিট কার্ড বেছে নেওয়া, জ্বালানি খরচ কমাতে বিকল্প উপায় খোঁজা এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মন্দা ঘোষণা করে ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ (এনবিইআর) তারা আয়, কর্মসংস্থান, ভোক্তা ব্যয় জিডিপিসহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেয়। তবে কখনো, কখনো সে সিদ্ধান্ত আসে দেরিতে।

তথ্যসূত্র: ইউএসএ টুডে