ইরানের আকাশে বি-৫২ বোমারুর উড়ান শুরু
ইরান যুদ্ধের এক মাস পার হওয়ার পর প্রথমবারের মতো দেশটির আকাশে বি-৫২ বোমারু বিমান উড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
ইরান যুদ্ধের এক মাস পার হওয়ার পর প্রথমবারের মতো দেশটির আকাশে বি-৫২ বোমারু বিমান উড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, টানা মার্কিন-ইসরায়েলি হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা এখনো রয়েছে।
যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপীয় জ্বালানি বাজারে। ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় জ্বালানির চাহিদা কমানোর ওপর জোর দেন। ইইউ জ্বালানি কমিশনার ড্যান ইয়র্গেনসেন বলেন, যুদ্ধ শেষ হলেও জ্বালানি অবকাঠামোর ক্ষতির প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে।
এদিকে (আইআরজিসি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছে। তাদের দাবি, এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সহায়তা করছে। এক বিবৃতিতে তারা অ্যাপল, গুগল এবং মেটাসহ ১৮টি কোম্পানিকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ করা হবে বলে জানিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার সতর্ক করে বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের দখল অভিযান ও মানবিক সংকটের ঝুঁকি বাড়ছে। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিশ্বজুড়ে বাড়ছে। আইএমএফের অর্থনীতিবিদরা বলছেন, এই সংঘাতের ফলে জ্বালানি ও খাদ্যের দাম বাড়ছে এবং বৈশ্বিক প্রবৃদ্ধি ধীর হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস