ইরান যুদ্ধে ২৫ বিলিয়ন ডলারের অস্ত্র খরচ, মজুদ পুনরুদ্ধারে পেন্টাগনের তোড়জোড়
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেপণাস্ত্রসহ সামরিক অস্ত্রে মোট প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে গবেষণা সংস্থার হিসাব দেখা গেছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেপণাস্ত্রসহ সামরিক অস্ত্রে মোট প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে গবেষণা সংস্থার হিসাব দেখা গেছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মার্ক কানসিয়ান বলেন, এই সংঘাতে প্যাট্রিয়ট, টমাহক, থাড ও পিআরএসএম ক্ষেপণাস্ত্রসহ সাতটি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যাপকভাবে ব্যবহার হয়েছে। সিবিএস নিউজ রোববার এই তথ্য প্রকাশ করেছে।
সাত মাস ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় দেড় হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, প্রতিটির দাম প্রায় ৪০ লাখ ডলার। লকহিড মার্টিন বর্তমানে বছরে ৭৫০টি প্যাট্রিয়ট তৈরি করে এবং এই সংখ্যা ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
পেন্টাগন দাবি করেছে, অস্ত্র মজুদে ঘাটতির দাবি মিথ্যা। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শিল্পখাতকে যুদ্ধকালীন গতিতে উৎপাদন বাড়াতে আহ্বান জানিয়েছেন।
গবেষক কানসিয়ান বলেন, ইরানের বিপক্ষে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের যথেষ্ট অস্ত্র রয়েছে, তবে চীনের বিরুদ্ধে দীর্ঘ সংঘাতে দ্বিতীয় বা তৃতীয় মাস থেকে সমস্যা দেখা দিতে পারে। মার্কিন অস্ত্র মজুদের ঘাটতি ইউক্রেন যুদ্ধের পর থেকে আলোচনায় ছিল।
সূত্র: সিবিএস নিউজ