Tag: অর্থনীতি

টেক্সাসে সেপ্টেম্বরে ১৯ হাজার চাকরি কমেছে, প্রবৃদ্ধি গড়ের নিচে: ডালাস ফেড

টেক্সাসে সেপ্টেম্বরে ১৮ হাজার ৯০০ চাকরি কমেছে, যা ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ মাসিক পতন। ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের টেক্সাস এমপ্লয়মেন্ট ফোরকাস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ইরান যুদ্ধে মার্কিন পরিবারের বাড়তি খরচ ২ হাজার ডলার, পেট্রলের দাম ৪৫ শতাংশ বৃদ্ধি

ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে গড় মার্কিন পরিবারের বাড়তি খরচ প্রায় ২ হাজার ডলার ছাড়িয়েছে। পেট্রলের দাম ৪৫ শতাংশ বেড়ে গ্যালনপ্রতি ৪ দশমিক ৩৩ ডলারে উঠেছে।

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ হল ও উডফোর্ড

মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার জিতেছেন। সোমবার স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে, বলে তারা "সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি" নির্মাণে সম্মানিত হচ্ছেন।

ফেড গভর্নর লিসা কুকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, শুনানি ৫ নভেম্বর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে স্বাক্ষর করে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য তাঁকে পদ থেকে অপসারণ।

জ্বালানি আমদানি ব্যয় দ্বিগুণ, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বাড়ল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের পণ্য বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৯৬ কোটি ডলার।

সেপ্টেম্বরে মাত্র ২৯ হাজার কর্মসংস্থান, বেকারত্ব বেড়ে ৪.২ শতাংশ

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে মাত্র ২৯ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার তুলনায় অনেক কম। একই সঙ্গে বেকারত্বের হার বেড়ে ৪.২ শতাংশে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম ৪ ডলার ছাড়াল, সেপ্টেম্বরে আবার ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রে পেট্রলের জাতীয় গড় দাম এখন গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে জ্বালানির দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। মে মাসে সর্বোচ্চে পৌঁছানোর পর জুনে কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবার দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

মার্কিন ট্রেজারি বন্ডের সুদ ১৯ বছরের সর্বোচ্চে, আজ ফেডের সিদ্ধান্ত

মার্কিন দশ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার মঙ্গলবার ৫ দশমিক শূন্য ৪১ শতাংশে উঠেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক তেলের বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১০৮ ডলার ছাড়িয়ে যাওয়ার মধ্যে বন্ড বিক্রির চাপ বৃদ্ধি পায়।

আইসিই অভিযানের কারণে শিকাগোর ব্যবসায় ১২৬ কোটি ডলারের ক্ষতি: ইউআইসি গবেষণা

মার্কিন অভিবাসন অভিযানের কারণে ইলিনয়ের শিকাগো শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ১২৬ কোটি ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়েছে বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগো এই প্রতিবেদন প্রকাশ করেছে।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ২৩ হাজার কর্মসংস্থান কমেছে, বেকারত্বের হার ৪.১ শতাংশ

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুলাই মাসে দেশটির অর্থনীতিতে ২৩ হাজার কর্মসংস্থান কমেছে, যেখানে অর্থনীতিবিদরা ৮০ থেকে ৮৩ হাজার নতুন কর্মসংস্থান যুক্ত হওয়ার প্রত্যাশা করেছিলেন।

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি কমেছে ৩৭ শতাংশ, ঋণ পরিশোধ বেড়েছে ১০ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি ৩৭ শতাংশ কমে ৫২৪ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৮৩২ কোটি ডলার।

টেক্সাসে শিক্ষা ঋণে খেলাপি দ্বিগুণ, ৮ লাখ ৭৮ হাজার ঋণগ্রহীতা ডিফল্টে

টেক্সাসে ফেডারেল শিক্ষা ঋণে খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা এক বছরেরও কম সময়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেপ্টেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬-এর মধ্যে ডিফল্টকারীর সংখ্যা ৪ লাখ ৬১ হাজার থেকে বেড়ে ৮ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে।

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প, ৩০ দিনে কার্যকর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শুল্কটি ৩০ দিনের মধ্যে কার্যকর হবে।

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন আবাসন আইন যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা সহজ করতে পারে

যুক্তরাষ্ট্রে আবাসন সংকট মোকাবিলা এবং বাড়ি কেনা সহজ করতে নতুন একটি আইন কার্যকর হয়েছে। আইনটির মাধ্যমে আবাসন নির্মাণ বাড়ানো এবং প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট চালু, সরকার দেবে এক হাজার ডলার

যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট চালু হয়েছে। গত সপ্তাহান্তে চালু হওয়া এই অ্যাকাউন্ট শেয়ারবাজার সূচকভিত্তিক তহবিলে বিনিয়োগ করবে এবং শিশু ১৮ বছর বয়সে পৌঁছালে তারা শিক্ষা বা বাড়ি কেনার মতো কাজে অর্থ তুলতে পারবে।

বাংলাদেশ সরকার ২০২৬-২৭ অর্থবছরে ব্যয় সংকোচনের বিস্তারিত নির্দেশ জারি করেছে

বাংলাদেশ সরকার ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছে। অর্থ বিভাগ গতকাল বুধবার জারি করা এক পরিপত্রে সব মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রে তাপদাহ, ৯ কোটি মানুষ ঝুঁকিতে, ওয়াশিংটনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে মধ্যপশ্চিম থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত তাপদাহ, প্রায় ৯ কোটি মানুষ ঝুঁকিতে। ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর আশঙ্কা।

জুনে মাত্র ৫৭ হাজার কর্মসংস্থান, মার্কিন চাকরির বাজারে ধীরগতি

জুনে যুক্তরাষ্ট্রে মাত্র ৫৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ১ লাখের অনেক নিচে এবং মে মাসের সংশোধিত ১ লাখ ২৯ হাজারের তুলনায় অনেক কম। তবে বেকারত্বের হার মে মাসের ৪ দশমিক ৩ শতাংশ থেকে সামান্য কমে ৪ দশমিক ২ শতাংশে নেমেছে।

বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার অনুমোদন

বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করতে বিশ্বব্যাংক ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণে কাজে আসবে।

যুক্তরাষ্ট্রের সাবেক ফেড চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যানের মৃত্যু, বয়স হয়েছিল ১০০

চার মার্কিন প্রেসিডেন্টের আমলে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অ্যালান গ্রিনস্প্যান ওয়াশিংটনে নিজের বাড়িতে মারা গেছেন। পার্কিনসন রোগের জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমায় ভোক্তা আস্থা কিছুটা ফিরছে

যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমে আসায় ভোক্তা আস্থা সামান্য বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার মানুষের ব্যয়ে চাপ সৃষ্টি করলেও জ্বালানি খরচ কমায় বাজারে কিছুটা স্বস্তি এসেছে।

বিএসইসিতে নতুন চেয়ারম্যান, বছরের সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নেতৃত্বে পরিবর্তনের খবরে দেশের শেয়ারবাজারে দেখা গেছে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া। নতুন চেয়ারম্যান নিয়োগের দিন বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে।

নগদে কেনাকাটা করা ক্রেতারাই দিচ্ছেন ক্রেডিট কার্ডের ‘বিলাসী’ সুবিধার খরচ

নগদ অর্থ বা ডেবিট কার্ডে কেনাকাটা করা মার্কিন ভোক্তারা প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন ডলার পরোক্ষভাবে ভর্তুকি দিচ্ছেন প্রিমিয়াম ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের পয়েন্ট, ক্যাশব্যাক ও ভ্রমণ-সুবিধার জন্য। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

মুদি পণ্যের ক্রমবর্ধমান দামে চাপে মার্কিন ভোক্তারা

যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি এবং আবহাওয়াজনিত সমস্যার কারণে চলতি গ্রীষ্মে মুদি পণ্যের দাম আরও বাড়তে পারে।

জুলাইয়ে রাস্তায় নামছে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি

বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাণিজ্যিকভাবে বাজারে আসতে যাচ্ছে আগামী জুলাইয়ে। দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাট্রিজ লিমিটেড জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তারা এসইউভি, মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ইভি বাজারে আনবে।

স্বর্ণের মজুত বাড়াচ্ছে বিভিন্ন দেশ, কিন্তু কেন

বিশ্ববাজারে স্বর্ণের দাম ও চাহিদায় নজিরবিহীন উত্থান দেখা যাচ্ছে। একসময় প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ডলারের সীমায় আটকে থাকলেও এখন তা বহু গুণ বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, ২০২৫ সালজুড়ে প্রায় প্রতি সপ্তাহেই দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

গিয়ারশিফট ত্রুটিতে ফোর্ডের ১৪ লক্ষ এফ-১৫০ পিকআপ ট্রাক প্রত্যাহার

মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানি প্রায় ১৪ লাখ এফ-১৫০ পিকআপ ট্রাক প্রত্যাহার করে নিচ্ছে। গিয়ারশিফটজনিত ত্রুটি থাকার কারণেই এই সিদ্ধান্ত কোম্পানিটির।

হরমুজ খুলতেই তেলের দামে বড় পতন, কমেছে ১৩ শতাংশ

ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার একদিনেই দাম কমেছে প্রায় ১৩ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দরপতন।

উত্তর আমেরিকায় ৬৪৫ স্টোর বন্ধ করবে ৭-ইলেভেন

খরচ কমানো ও ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে উত্তর আমেরিকায় ৬৪৫টি কনভিনিয়েন্স স্টোর বন্ধ করার পরিকল্পনা নিয়েছে ৭-ইলেভেন। আগামী অর্থবছরজুড়ে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে এর জাপানি মূল কোম্পানি সেভেন অ্যান্ড আই হোল্ডিংস।