জুনে মাত্র ৫৭ হাজার কর্মসংস্থান, মার্কিন চাকরির বাজারে ধীরগতি

জুনে যুক্তরাষ্ট্রে মাত্র ৫৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ১ লাখের অনেক নিচে এবং মে মাসের সংশোধিত ১ লাখ ২৯ হাজারের তুলনায় অনেক কম। তবে বেকারত্বের হার মে মাসের ৪ দশমিক ৩ শতাংশ থেকে সামান্য কমে ৪ দশমিক ২ শতাংশে নেমেছে।

Jul 2, 2026 - 13:44
জুনে মাত্র ৫৭ হাজার কর্মসংস্থান, মার্কিন চাকরির বাজারে ধীরগতি
উইকিমিডিয়া কমন্স: AgnosticPreachersKid

জুনে যুক্তরাষ্ট্রে মাত্র ৫৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ১ লাখের অনেক নিচে এবং মে মাসের সংশোধিত ১ লাখ ২৯ হাজারের তুলনায় অনেক কম। তবে বেকারত্বের হার মে মাসের ৪ দশমিক ৩ শতাংশ থেকে সামান্য কমে ৪ দশমিক ২ শতাংশে নেমেছে।

শ্রম বিভাগের গত ২ জুলাই বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল ও মে মাসের কর্মসংস্থান সংখ্যা মিলিয়ে ৭৪ হাজার কমিয়ে সংশোধন করা হয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এটি চাকরির বাজারে ধীরগতির স্পষ্ট ইঙ্গিত।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পেশাদার ও ব্যবসায়িক সেবা খাতে ৩৬ হাজার এবং স্বাস্থ্যসেবায় ২২ হাজার কর্মসংস্থান হয়েছে। তবে অবকাশ ও আতিথেয়তা খাতে ৬১ হাজার এবং আবাসন ও খাদ্য সেবায় ৫৫ হাজার কর্মসংস্থান কমেছে।

হ্যারিস ফিনান্সিয়াল গ্রুপের ম্যানেজিং পার্টনার জেমি কক্স বলেছেন, বিশ্বকাপ চলাকালীন অবকাশ ও আতিথেয়তা খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এফএইচএন ফিনান্সিয়ালের প্রধান অর্থনীতিবিদ ক্রিস লো বলেন, ফেডের সুদের হার বাড়ানোর মতো যথেষ্ট শক্তি নেই, আবার কমানোর মতো দুর্বলতাও নেই।

এপ্রিল থেকে জুন পর্যন্ত গড়ে মাসে প্রায় ১ লাখ ১১ হাজার কর্মসংস্থান হয়েছে, যা জানুয়ারি থেকে মার্চের গড় ৭৩ হাজারের চেয়ে বেশি। দুর্বল কর্মসংস্থান প্রতিবেদনের ফলে ফেডারেল রিজার্ভের সুদের হার নীতিতে নমনীয়তার সুযোগ তৈরি হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন। সূত্র: সিবিএস নিউজ