২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি ৩৭ শতাংশ কমে ৫২৪ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৮৩২ কোটি ডলার।
টেক্সাসে ফেডারেল শিক্ষা ঋণে খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা এক বছরেরও কম সময়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সেপ্টেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬-এর মধ্যে ডিফল্টকারীর সংখ্যা ৪ লাখ ৬১ হাজার থেকে বেড়ে ৮ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শুল্কটি ৩০ দিনের মধ্যে কার্যকর হবে।
২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রে আবাসন সংকট মোকাবিলা এবং বাড়ি কেনা সহজ করতে নতুন একটি আইন কার্যকর হয়েছে। আইনটির মাধ্যমে আবাসন নির্মাণ বাড়ানো এবং প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট চালু হয়েছে। গত সপ্তাহান্তে চালু হওয়া এই অ্যাকাউন্ট শেয়ারবাজার সূচকভিত্তিক তহবিলে বিনিয়োগ করবে এবং শিশু ১৮ বছর বয়সে পৌঁছালে তারা শিক্ষা বা বাড়ি কেনার মতো কাজে অর্থ তুলতে পারবে।
বাংলাদেশ সরকার ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছে। অর্থ বিভাগ গতকাল বুধবার জারি করা এক পরিপত্রে সব মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রে মধ্যপশ্চিম থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত তাপদাহ, প্রায় ৯ কোটি মানুষ ঝুঁকিতে। ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর আশঙ্কা।
জুনে যুক্তরাষ্ট্রে মাত্র ৫৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ১ লাখের অনেক নিচে এবং মে মাসের সংশোধিত ১ লাখ ২৯ হাজারের তুলনায় অনেক কম। তবে বেকারত্বের হার মে মাসের ৪ দশমিক ৩ শতাংশ থেকে সামান্য কমে ৪ দশমিক ২ শতাংশে নেমেছে।
বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করতে বিশ্বব্যাংক ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পূর্বশর্ত পূরণে কাজে আসবে।
চার মার্কিন প্রেসিডেন্টের আমলে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অ্যালান গ্রিনস্প্যান ওয়াশিংটনে নিজের বাড়িতে মারা গেছেন। পার্কিনসন রোগের জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমে আসায় ভোক্তা আস্থা সামান্য বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার মানুষের ব্যয়ে চাপ সৃষ্টি করলেও জ্বালানি খরচ কমায় বাজারে কিছুটা স্বস্তি এসেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নেতৃত্বে পরিবর্তনের খবরে দেশের শেয়ারবাজারে দেখা গেছে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া। নতুন চেয়ারম্যান নিয়োগের দিন বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে।
নগদ অর্থ বা ডেবিট কার্ডে কেনাকাটা করা মার্কিন ভোক্তারা প্রতি বছর প্রায় ৩০ বিলিয়ন ডলার পরোক্ষভাবে ভর্তুকি দিচ্ছেন প্রিমিয়াম ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের পয়েন্ট, ক্যাশব্যাক ও ভ্রমণ-সুবিধার জন্য। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি এবং আবহাওয়াজনিত সমস্যার কারণে চলতি গ্রীষ্মে মুদি পণ্যের দাম আরও বাড়তে পারে।
বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাণিজ্যিকভাবে বাজারে আসতে যাচ্ছে আগামী জুলাইয়ে। দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাট্রিজ লিমিটেড জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তারা এসইউভি, মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ইভি বাজারে আনবে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম ও চাহিদায় নজিরবিহীন উত্থান দেখা যাচ্ছে। একসময় প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ডলারের সীমায় আটকে থাকলেও এখন তা বহু গুণ বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, ২০২৫ সালজুড়ে প্রায় প্রতি সপ্তাহেই দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে।
মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানি প্রায় ১৪ লাখ এফ-১৫০ পিকআপ ট্রাক প্রত্যাহার করে নিচ্ছে। গিয়ারশিফটজনিত ত্রুটি থাকার কারণেই এই সিদ্ধান্ত কোম্পানিটির।
ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার একদিনেই দাম কমেছে প্রায় ১৩ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দরপতন।
খরচ কমানো ও ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে উত্তর আমেরিকায় ৬৪৫টি কনভিনিয়েন্স স্টোর বন্ধ করার পরিকল্পনা নিয়েছে ৭-ইলেভেন। আগামী অর্থবছরজুড়ে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে এর জাপানি মূল কোম্পানি সেভেন অ্যান্ড আই হোল্ডিংস।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি মহামন্দার মুখে পড়তে পারে—এমন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি বলছে, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে।
প্রায় ৯৫ শতাংশ মুনাফা বৃদ্ধির পরও একযোগে হাজারো কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্ট ওরাকল। মার্চের শেষ দিনে ভোরে পাঠানো ইমেইলের মাধ্যমে কর্মীদের চাকরিচ্যুতির খবর জানানো হয়, যা অনেকের কাছেই আকস্মিক ও ধাক্কা হিসেবে এসেছে।
যুক্তরাষ্ট্রে ধনী ও সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য নতুন উচ্চতায় পৌঁছেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে এই ব্যবধান আরও বাড়ছে বলে বিশ্লেষকদের মত।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ নতুন রেকর্ড ছুঁয়ে ৩৯ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা ইরান যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই বড় আর্থিক চাপের ইঙ্গিত দিচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্যে দেখা গেছে, এক বছর আগে একই সময়ের তুলনায় এ হারে আমানত বেড়েছে।
ইরান যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় উত্থান দেখেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। তেলের দাম কমে আসায় সোমবার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।
ইরান যুদ্ধের জেরে অস্থির হয়ে ওঠা বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ দিনের বিশেষ ছাড়ের আওতায় সমুদ্রে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনাবেচা করা যাবে।
বিশ্ববাজারে অতিরিক্ত উৎপাদন মার্কিন শিল্পখাতকে ক্ষতিগ্রস্ত করছে কি না—তা খতিয়ে দেখতে বাংলাদেশ, ভারতসহ একাধিক বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক চলতি সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। বর্তমানে শুল্কহার ১০ শতাংশ থাকলেও তা শিগগিরই বাড়ানো হবে বলে বুধবার (৪ মার্চ) তিনি নিশ্চিত করেন।
দীর্ঘদিন পর অবশেষে ৬ শতাংশের নিচে নেমে এসেছে যুক্তরাষ্ট্রের গড় দীর্ঘমেয়াদি মর্টগেজ সুদহার। ২০২২ সালের শেষ দিকের পর এই প্রথম এমনটা ঘটল—যা বসন্তকালীন বাড়ি কেনাবেচা মৌসুম শুরুর ঠিক সময়ে সম্ভাব্য ক্রেতাদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।