জুলাইয়ে রাস্তায় নামছে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি

বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাণিজ্যিকভাবে বাজারে আসতে যাচ্ছে আগামী জুলাইয়ে। দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাট্রিজ লিমিটেড জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তারা এসইউভি, মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ইভি বাজারে আনবে।

May 24, 2026 - 13:20
জুলাইয়ে রাস্তায় নামছে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি
বৈদ্যুতিক ফোর্ড এফ-১৫০ লাইটনিং পিকআপ ট্রাক। ছবি: ফাইল, রয়টার্সের সৌজন্যে

বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাণিজ্যিকভাবে বাজারে আসতে যাচ্ছে আগামী জুলাইয়ে। দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাট্রিজ লিমিটেড জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তারা এসইউভি, মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ইভি বাজারে আনবে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে শুক্রবার স্থানীয়ভাবে তৈরি এসব যানবাহন প্রদর্শন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে একটি ইভি চালিয়ে দেখেন এবং খাতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

প্রদর্শনী শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মান্নান হোসেন খান ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে গণমাধ্যমকে মান্নান জানান, যানবাহনগুলো স্থানীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল এখনও আমদানি করতে হচ্ছে। আমদানিকৃত কাঁচামালে শুল্ক সুবিধা পেলে উৎপাদন খরচ আরও কমানো সম্ভব হবে বলেও জানান তিনি।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি বৈদ্যুতিক এসইউভি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। সাধারণ চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা, আর ফাস্ট চার্জিংয়ে তা সম্ভব হবে প্রায় ৩০ মিনিটে।

ছাড়া বৈদ্যুতিক ট্রাক কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে পারবে। এসব গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে সাধারণভাবে ছয় ঘণ্টা এবং ফাস্ট চার্জিংয়ে প্রায় ৪০ মিনিট লাগবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সব যানবাহনই সম্পূর্ণ ব্যাটারিচালিত পরিবেশবান্ধব। জ্বালানি তেলের প্রয়োজন না হওয়ায় পরিচালন ব্যয়ও প্রচলিত যানবাহনের তুলনায় কম হবে।

চট্টগ্রামের চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগে ইভি উৎপাদন কারখানা স্থাপন করেছে কোম্পানিটি। তাদের দাবি, বাংলাদেশে তারাই প্রথম স্থানীয়ভাবে ইভি প্ল্যাটফর্ম গাড়ির বডি তৈরির সক্ষমতা অর্জন করেছে।

মীর মাসুদ কবির বলেন, ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে যানবাহনগুলো তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতে রপ্তানির সুযোগও তৈরি করবে। তিনি জানান, গ্রাহক সেবা নির্ভরযোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য বাজারে আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সব যানবাহনের সঙ্গে পাঁচ বছরের ওয়ারেন্টি বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। এছাড়া গ্লাইডার মোটরসাইকেল অটোম্যাক্স থ্রি-হুইলারে থাকবে রিমুভেবল ব্যাটারি সুবিধা, যাতে ব্যবহারকারীরা সহজে চার্জ করতে পারেন।

তথ্যসূত্র: টিবিএস