টেক্সাসে সেপ্টেম্বরে ১৯ হাজার চাকরি কমেছে, প্রবৃদ্ধি গড়ের নিচে: ডালাস ফেড
টেক্সাসে সেপ্টেম্বরে ১৮ হাজার ৯০০ চাকরি কমেছে, যা ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ মাসিক পতন। ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের টেক্সাস এমপ্লয়মেন্ট ফোরকাস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
টেক্সাসে সেপ্টেম্বরে ১৮ হাজার ৯০০ চাকরি কমেছে, যা ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ মাসিক পতন। ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের টেক্সাস এমপ্লয়মেন্ট ফোরকাস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
ডালাস ফেডের সিনিয়র বিজনেস ইকোনমিস্ট লুইস তোরেস বলেন, সেপ্টেম্বরে টেক্সাসে কর্মসংস্থান কমেছে এবং বছরের শুরু থেকে চাকরি প্রবৃদ্ধি ০ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে, যেখানে রাজ্যের দীর্ঘমেয়াদি গড় ২ শতাংশ। তিনি জানান, বেশিরভাগ খাতে কর্মসংস্থান কমেছে, সবচেয়ে বেশি কমেছে সরকারি ও নির্মাণ খাতে।
তবে ম্যানুফ্যাকচারিং খাতে ইতিবাচক চিত্র দেখা গেছে, যার কারণ হিসেবে তেল-গ্যাস কার্যক্রম ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সম্প্রসারণকে উল্লেখ করা হয়েছে। তোরেস বলেন, চাকরি প্রবৃদ্ধি মন্থর হওয়ার পেছনে অভিবাসন তীব্রভাবে কমে যাওয়ার ফলে শ্রমশক্তি সরবরাহে সংকটও একটি কারণ।
ডালাস ফেডের সর্বশেষ পূর্বাভাসে ২০২৬ সালে টেক্সাসে চাকরি প্রবৃদ্ধি ০ দশমিক ৯ শতাংশ হবে বলে ধারণা করা হয়েছে, যা আগের মাসের পূর্বাভাসের চেয়ে কম। রাজ্যজুড়ে বেকারত্বের হার ৪ দশমিক ৪ শতাংশে স্থিতিশীল রয়েছে।
সূত্র: ফক্স সেভেন অস্টিন