ইউরোপ থেকে আরও ৩৫ বাংলাদেশি ফেরত এসেছেন, এ পর্যন্ত প্রায় ৫ হাজার
ইতালি থেকে ১৯, গ্রিস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ৬ জনসহ মোট ৩৫ জন বাংলাদেশি একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। আজ ২৩ অক্টোবর শুক্রবার সকাল সোয়া আটটায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইতালি থেকে ১৯, গ্রিস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ৬ জনসহ মোট ৩৫ জন বাংলাদেশি একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। আজ ২৩ অক্টোবর শুক্রবার সকাল সোয়া আটটায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং ও আর্থিক সহায়তা দিয়েছে। বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ফেরত আসা ৩৫ জন ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় সহায়তা পেয়েছেন। কাউন্সেলিং ও প্রশিক্ষণের পর তাঁরা আর্থিক সহায়তা পাবেন।
২০১৭ সালে বাংলাদেশ সরকার ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে। এ পর্যন্ত প্রায় ৫ হাজার বাংলাদেশি এই চুক্তির আওতায় দেশে ফিরেছেন, যাঁদের সবচেয়ে বেশি এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, গত কয়েক বছরে সবচেয়ে বেশি ফেরত এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। ব্র্যাক মানুষকে ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়া থেকে বিরত রাখতে সারা দেশে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলো বাংলাদেশ থেকে আইনিভাবে শ্রমিক নিয়োগের উদ্যোগ নিয়েছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড