নভেম্বরের ভিসা বুলেটিনে ফ্যামিলি ক্যাটাগরিতে এক বছরের অগ্রগতি
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নভেম্বর ২০২৬ ভিসা বুলেটিন প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েকটি পারিবারিক ও কর্মসংস্থানভিত্তিক ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। পারিবারিক ক্যাটাগরিতে এফ-ওয়ান, এফ-টুবি, এফ-থ্রি ও এফ-ফোরে বেশিরভাগ দেশের জন্য পুরো এক বছর এগিয়েছে।

কর্মসংস্থানভিত্তিক দ্বিতীয় পছন্দ (ইবি-টু) ক্যাটাগরিতে চীন ও ভারত বাদে অন্য সব দেশের কাটঅফ তারিখ ৩ মাস এগিয়ে ১ এপ্রিল ২০২৫ হয়েছে। চীনের তারিখ ১ অক্টোবর ২০২১ এবং ভারতের ১ নভেম্বর ২০১৩-এ অপরিবর্তিত রয়েছে।
ইবি-থ্রি দক্ষ কর্মী ও পেশাজীবী ক্যাটাগরিতে চীন, ভারত ও ফিলিপাইন বাদে অন্য দেশগুলোর কাটঅফ তারিখ ১৫ জুন ২০২৪-এ এগিয়েছে। ইবি-ওয়ান ক্যাটাগরিতে চীনের তারিখ ১ আগস্ট ২০২৩-এ এগিয়েছে, ভারতের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৩-এ অপরিবর্তিত।
পারিবারিক দ্বিতীয় পছন্দ (এফবি-টুএ) ক্যাটাগরিতে মেক্সিকো বাদে সব দেশের ফাইনাল অ্যাকশন তারিখ ২২ অক্টোবর ২০২৬-এ এগিয়েছে। ইবি-ফাইভ বিনিয়োগকারী ক্যাটাগরিতে গ্রামীণ, উচ্চ-বেকারত্ব ও অবকাঠামো প্রকল্পের জন্য সেট-অ্যাসাইড সব দেশের জন্য কারেন্ট রয়েছে।
ইউএসসিআইএস নভেম্বরে সব অ্যাডজাস্টমেন্ট-অব-স্ট্যাটাস আবেদনের জন্য ডেটস ফর ফাইলিং চার্ট ব্যবহার করবে। গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা আবেদনকারীদের ইউএসসিআইএসের ওয়েবসাইটে আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: মার্থি ল ফার্ম