Tag: Economy

টেক্সাসে সেপ্টেম্বরে ১৯ হাজার চাকরি কমেছে, প্রবৃদ্ধি গড়ের নিচে: ডালাস ফেড

টেক্সাসে সেপ্টেম্বরে ১৮ হাজার ৯০০ চাকরি কমেছে, যা ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ মাসিক পতন। ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের টেক্সাস এমপ্লয়মেন্ট ফোরকাস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ইরান যুদ্ধে মার্কিন পরিবারের বাড়তি খরচ ২ হাজার ডলার, পেট্রলের দাম ৪৫ শতাংশ বৃদ্ধি

ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে গড় মার্কিন পরিবারের বাড়তি খরচ প্রায় ২ হাজার ডলার ছাড়িয়েছে। পেট্রলের দাম ৪৫ শতাংশ বেড়ে গ্যালনপ্রতি ৪ দশমিক ৩৩ ডলারে উঠেছে।

ফেড গভর্নর লিসা কুকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, শুনানি ৫ নভেম্বর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে স্বাক্ষর করে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য তাঁকে পদ থেকে অপসারণ।

জ্বালানি আমদানি ব্যয় দ্বিগুণ, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বাড়ল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের পণ্য বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ২৯৬ কোটি ডলার।

সেপ্টেম্বরে মাত্র ২৯ হাজার কর্মসংস্থান, বেকারত্ব বেড়ে ৪.২ শতাংশ

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে মাত্র ২৯ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, যা অর্থনীতিবিদদের প্রত্যাশার তুলনায় অনেক কম। একই সঙ্গে বেকারত্বের হার বেড়ে ৪.২ শতাংশে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম ৪ ডলার ছাড়াল, সেপ্টেম্বরে আবার ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রে পেট্রলের জাতীয় গড় দাম এখন গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে জ্বালানির দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। মে মাসে সর্বোচ্চে পৌঁছানোর পর জুনে কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবার দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

মার্কিন ট্রেজারি বন্ডের সুদ ১৯ বছরের সর্বোচ্চে, আজ ফেডের সিদ্ধান্ত

মার্কিন দশ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার মঙ্গলবার ৫ দশমিক শূন্য ৪১ শতাংশে উঠেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক তেলের বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১০৮ ডলার ছাড়িয়ে যাওয়ার মধ্যে বন্ড বিক্রির চাপ বৃদ্ধি পায়।

আইসিই অভিযানের কারণে শিকাগোর ব্যবসায় ১২৬ কোটি ডলারের ক্ষতি: ইউআইসি গবেষণা

মার্কিন অভিবাসন অভিযানের কারণে ইলিনয়ের শিকাগো শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ১২৬ কোটি ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়েছে বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগো এই প্রতিবেদন প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের প্রথমার্ধে গৃহঋণ খেলাপি ২১ শতাংশ বেড়েছে

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গৃহঋণ খেলাপি বা ফোরক্লোজার মামলা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ এবং ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে।