আইসিই অভিযানের কারণে শিকাগোর ব্যবসায় ১২৬ কোটি ডলারের ক্ষতি: ইউআইসি গবেষণা
মার্কিন অভিবাসন অভিযানের কারণে ইলিনয়ের শিকাগো শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ১২৬ কোটি ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়েছে বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগো এই প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন অভিবাসন অভিযানের কারণে ইলিনয়ের শিকাগো শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ১২৬ কোটি ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়েছে বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগো এই প্রতিবেদন প্রকাশ করেছে।
গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনের তথ্য এনপিআর জানিয়েছে। গবেষকরা শিকাগোর কুক কাউন্টিতে অভিবাসী ও অ-অভিবাসী এলাকার মধ্যে মানুষের চলাচল পর্যবেক্ষণে বেনামি মোবাইল ফোনের জিপিএস ডেটা ব্যবহার করেন।
গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই দুই এলাকার মধ্যে নিয়মিত যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়। অ-অভিবাসী এলাকায় খুচরা দোকানে যাওয়া ৯ শতাংশ এবং রেস্তোরাঁয় যাওয়া ১০ শতাংশ কমে গেছে, যা ইলিনয় রাজ্যকে আনুমানিক ১০ কোটি ৭০ লাখ ডলার করের ক্ষতিতে ফেলেছে।
গবেষণার সহ-লেখক অধ্যাপক ম্যাট উইলসন এনপিআরকে বলেন, ট্রাম্পের শপথের পর মানুষের আচরণ পদ্ধতিগতভাবেই পরিবর্তন হয়ে গেছে এবং এক বছর পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। হোয়াইট হাউস দাবি করেছে আইসিইর ৭০ শতাংশ গ্রেপ্তার অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তবে আইসিইর নিজস্ব পরিসংখ্যান দেখাচ্ছে বর্তমানে আটক প্রায় ৭০ শতাংশের কোনো অপরাধমূলক দণ্ড নেই।
আইসিই বর্তমানে প্রায় ৬৫ হাজার মানুষকে আটকে রেখেছে, যা এই সংস্থার ইতিহাসে সর্বোচ্চ। মিনিয়াপোলিস শহর ধারণা করছে, আইসিই অভিযানে সেখানে মোট ক্ষতি হয়েছে প্রায় ৭০ কোটি ডলার এবং শুধু জানুয়ারি মাসেই ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ৮ কোটি ১০ লাখ ডলার হারিয়েছে।
সূত্র: এনপিআর