এআই ক্যামেরায় ২০ হাজার কোড লঙ্ঘন শনাক্ত, কিন্তু ডালাসের মেরামত তহবিল দুই বছর ধরে বন্ধ
ডালাস শহরে এআই-চালিত ক্যামেরা কয়েক মাসে ২০ হাজারেরও বেশি সম্ভাব্য বিল্ডিং কোড লঙ্ঘন শনাক্ত করেছে। কিন্তু সেই সব লঙ্ঘন ঠিক করতে সহায়তা দেওয়ার জন্য তৈরি ডালাস টুমরো ফান্ড গত দুই বছর ধরে বন্ধ রয়েছে।
ডালাস শহরে এআই-চালিত ক্যামেরা কয়েক মাসে ২০ হাজারেরও বেশি সম্ভাব্য বিল্ডিং কোড লঙ্ঘন শনাক্ত করেছে। কিন্তু সেই সব লঙ্ঘন ঠিক করতে সহায়তা দেওয়ার জন্য তৈরি ডালাস টুমরো ফান্ড গত দুই বছর ধরে বন্ধ রয়েছে।
এনবিসি ডিএফডব্লিউর তদন্তে এই তথ্য উঠে এসেছে। গত এপ্রিল থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত শহরের ময়লার ট্রাকে লাগানো এআই ক্যামেরা এই লঙ্ঘনগুলো শনাক্ত করে।
প্রতিবেদন অনুযায়ী, শহর প্রায় ৩ হাজার ৭০০ জন বাড়ির মালিককে স্বেচ্ছায় লঙ্ঘন সংশোধনের নোটিশ পাঠিয়েছে। এ ছাড়া ৩০০টি নতুন এনফোর্সমেন্ট মামলা খোলা হয়েছে এবং প্রায় ৫০টি বাড়িতে ৮০টিরও বেশি সাইটেশন জারি করা হয়েছে। ডালাস টুমরো ফান্ড প্রতিটি পেইড সাইটেশন থেকে ৩৬ ডলার সংগ্রহ করে এবং স্বল্প আয়ের বাড়ির মালিকদের সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত অনুদান দিত।
সিটি কাউন্সিলমেম্বার চাড ওয়েস্ট বলেন, সহায়তার পরিকল্পনা ছাড়া আগ্রাসীভাবে এনফোর্সমেন্ট কার্যক্রম চালানো উদ্বেগজনক। তিনি বলেন, সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন এমন বাসিন্দাদের জন্য কোনো ব্যবস্থা না রেখে এই কার্যক্রম চালানো ঠিক হবে না।
ডালাস হাউজিং ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২৪ সালে বিভাগীয় পুনর্গঠনের সময় ফান্ডটি স্থগিত করা হয়। সক্রিয় থাকার সময় এটি বছরে মাত্র ২০ থেকে ৩০টি পরিবারকে সহায়তা দিত। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফান্ডটি পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ