Tag: চাকরি

ভিসা স্পনসরশিপ বন্ধের পথে আইবিএম, ৩১ ডিসেম্বরের মধ্যে বিদেশে যেতে হবে অথবা চাকরি ছাড়তে হবে কর্মীদের

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডধারী আইবিএমের কিছু কর্মীকে তিন সপ্তাহের মধ্যে বিদেশে স্থানান্তরিত হওয়া অথবা চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কনসাল্টিং বিভাগে অধিকাংশ পদে মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানান্তরে রাজি না হলে কর্মীরা তিন মাসের সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন এবং ৩১ ডিসেম্বর হবে তাঁদের শেষ কর্মদিবস। কর্মীদের সম্ভাব্য গন্তব্য হিসেবে ভারতের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে।

টেক্সাসে সেপ্টেম্বরে ১৯ হাজার চাকরি কমেছে, প্রবৃদ্ধি গড়ের নিচে: ডালাস ফেড

টেক্সাসে সেপ্টেম্বরে ১৮ হাজার ৯০০ চাকরি কমেছে, যা ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ মাসিক পতন। ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের টেক্সাস এমপ্লয়মেন্ট ফোরকাস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

ডালাসের ইতিহাসে সর্বোচ্চ ৫৬০ কোটি ডলারের বাজেটে ছাঁটাই হবে ২৯৬ পদ

ডালাসের সিটি ম্যানেজার কিম্বারলি বিজর টলবার্ট শুক্রবার শহরের ইতিহাসে সর্বোচ্চ ৫৬০ কোটি ডলারের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন, যেখানে কর না বাড়িয়ে ৫ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি মেটানোর লক্ষ্যে ২৯৬টি পদ ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে।