যুক্তরাষ্ট্রের সাবেক ফেড চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যানের মৃত্যু, বয়স হয়েছিল ১০০
চার মার্কিন প্রেসিডেন্টের আমলে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অ্যালান গ্রিনস্প্যান ওয়াশিংটনে নিজের বাড়িতে মারা গেছেন। পার্কিনসন রোগের জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।

সিএনবিসি জানিয়েছে, গত ২২ জুন সোমবার তাঁর মৃত্যু হয়। গ্রিনস্প্যানের স্ত্রী, এনবিসি নিউজের সংবাদদাতা আন্দ্রেয়া মিচেল এই খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
গ্রিনস্প্যান ১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন। তাঁর মেয়াদে ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ধারা উপভোগ করে।
তবে ২০০৭-০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের জন্য অনেক বিশ্লেষক গ্রিনস্প্যানের আর্থিক নিয়ন্ত্রণ শিথিলকরণ নীতিকে দায়ী করেন। ২০০৮ সালে মার্কিন কংগ্রেসের শুনানিতে তিনি স্বীকার করেন যে এই নীতিতে ত্রুটি ছিল।
গ্রিনস্প্যান রোনাল্ড রিগান, জর্জ এইচ ডাব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জর্জ ডাব্লিউ বুশ এই চার প্রেসিডেন্টের আমলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কেভিন ওয়ার্শ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
সূত্র: সিএনবিসি, এনপিআর