জানুয়ারিতে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগের পর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের চাকরি প্রবৃদ্ধি কিছুটা কমে আসতে পারে। অর্থনীতিবিদদের ধারণা, শ্রমবাজার এখন তুলনামূলক টেকসই ও মাঝারি গতিতে ফিরছে।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক গ্যাসবাজারে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সবচেয়ে বড় অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ বা সীমিত হলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা।
গাড়ি বীমা গ্রাহকদের এককালীন গড়ে ১০০ ডলার করে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বীমা জায়ান্ট স্টেট ফার্ম। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রত্যাশার চেয়ে ভালো আন্ডাররাইটিং পারফরম্যান্স ও আর্থিক সক্ষমতার কারণেই এই ক্যাশব্যাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তাঁর আগের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর ট্রাম্প এই নতুন পদক্ষেপের কথা জানান।
দীর্ঘ ৪৩ দিনের সরকারি শাটডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের চতুর্থ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। তবে ভোক্তা ব্যয় ও ব্যবসায়িক বিনিয়োগ স্থিতিশীল থাকায় অর্থনীতির ভিত এখনো টেকসই বলে মনে করছেন বিশ্লেষকেরা।
রমজানের শুরুতেই দেশের বিভিন্ন জেলায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। শাকসবজি, মাছ-মাংস, ডাল, তেল, খেজুরসহ বেশিরভাগ পণ্যের দাম বেড়ে নিম্ন ও মধ্যবিত্তের ওপর চাপ বেড়েছে। ক্রেতারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম কোথাও কোথাও দ্বিগুণ হয়েছে।
আগের আমলে বিপুল ঋণ নেওয়া হলেও তা কার্যকর প্রকল্পে ব্যয় হয়নি, বলছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে বর্তমান সরকারকে বিশাল ঋণের বোঝা বহন করতে হচ্ছে।
বৈদ্যুতিক গাড়ি (ইভি) ব্যবসায় লাগাতার ক্ষতির মুখে কৌশলে আমূল পরিবর্তন আনছে মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর। ২০২৫ সালে শুধু ইভি বিভাগেই ৪.৮ বিলিয়ন ডলার লোকসান হয়েছে কোম্পানিটির। ২০২৬ সালেও ৪ থেকে ৪.৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা তাদের। আর ২০২৯ সালের আগে এ খাতে ব্রেক-ইভেন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা শেরি হাউস।
দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগে যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন তা বেড়ে ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেড় বছরে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে কেবিনে আনা সম্ভব হয়েছে।
উন্নয়ন ও গভীরতার দিক থেকে বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা।
৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পদ্মা সেতু চালুর পর ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত এই বিপুল অঙ্কের টোল আদায় হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দ্বিতীয় দিনের মতো সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, এই প্রবণতা শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিচ্ছে।
টেক্সাসের পারমিয়ান বেসিনে বিপুল পরিমাণ অপ্রকাশিত তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটির সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই অঞ্চলে প্রযুক্তিগতভাবে উত্তোলনযোগ্য তেলের পরিমাণ প্রায় ১৬০ কোটি ব্যারেল এবং গ্যাসের পরিমাণ ২৮ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনফুট।
রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নতুন এক নিষেধাজ্ঞা বিলে সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই দ্বিদলীয় বিল পাশ হলে, ভারত, চীন ও ব্রাজিলের মতো যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তাদের বিরুদ্ধে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবে হোয়াইট হাউস।
ভেনেজুয়েলার তেলের ওপর কার্যত অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ নিতে এক বিস্তৃত পরিকল্পনার ‘ন্যূনতম’ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। বুধবার একাধিক মন্ত্রিসভার কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনেজুয়েলার উৎপাদিত তেল নিজেই বাজারজাত করবে—এমনকি বিক্রির অর্থ ব্যবস্থাপনাও ওয়াশিংটনের হাতে থাকবে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটিতে নিজেদের বিপুল অর্থনৈতিক স্বার্থ সুরক্ষাকে বেইজিং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।
নিজের আরোপ করা ব্যাপক শুল্কের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এসব শুল্ক বাতিল হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ ধাক্কা’।
যুক্তরাষ্ট্রে ওবামাকেয়ারের বাড়তি ফেডারেল ভর্তুকির মেয়াদ শেষ হওয়ায় স্বাস্থ্যবিমার প্রিমিয়াম হঠাৎ বেড়ে গেছে। এতে অনেক মার্কিন পরিবার পড়েছে কঠিন বাস্তবতার মুখে। বিমা বাতিল, কম সুবিধার পরিকল্পনায় যাওয়া কিংবা সঞ্চয় ভাঙার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন অনেকে।
নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) বার্ষিক ২.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। এতে মূল্যচাপ ধীরে ধীরে কমার ইঙ্গিত মিলছে।
ফেডারেল রিজার্ভ বুধবার এ বছর তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, এতে চাকরির বাজার প্রত্যাশার তুলনায় দুর্বল হতে পারে। সুদ এক-চতুর্থাংশ পয়েন্ট কমানো হয়েছে, যা ঋণ, মর্টগেজ ও গাড়ি ঋণের খরচ কিছুটা কমাতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তগুলো এত দ্রুত ও এতবার বদলেছে যে আমেরিকান ক্রেতাদের জন্য কোন পণ্যে কর আছে, কোনটায় নেই—তা বোঝা কঠিন হয়ে গেছে। ব্রাজিল, চীন, যুক্তরাজ্যসহ প্রায় সব দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক; কোথাও ৫০%, কোথাও ১০%, আবার কোথাও ব্যতিক্রম। গাড়ি, স্টিল, অ্যালুমিনিয়াম, কপার—সব সেক্টরেই লেগেছে এই করের ধাক্কা।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপ বাড়তেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে অর্জিত রাজস্বের একটি অংশ নাগরিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণের কথা জানিয়েছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নতি স্বীকার না করেই সুদের হার কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন ক্রিস্টোফার ওয়ালার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম এই ওয়ালারই।
রাশিয়ার প্রধান তেল কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৬৬ ডলারে পৌঁছায়। যা জুনে ইসরায়েল-ইরান সংঘাত শুরুর পর এক দিনে সবচেয়ে বড় বৃদ্ধি।
ফেডারাল রিজার্ভ (ফেড) যুক্তরাষ্ট্রের অন্যান্য নিয়ন্ত্রকদের সামনে একটি নতুন পরিকল্পনার খসড়া তুলে ধরেছে। যা কার্যকর হলে ওয়াল স্ট্রিটের বৃহত্তম ব্যাংকগুলোর জন্য বাইডেন যুগের মূলধন বৃদ্ধির প্রস্তাবকে উল্লেখযোগ্যভাবে শিথিল করবে।
যুক্তরাস্ট্রে সরকারি তথ্য শূন্যতার মধ্যে ব্যাংক খাতের আয় এখন দেশটির অর্থনীতির অবস্থা বোঝার মূল সূচক হয়ে উঠেছে। বড় ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের ফলাফল আশাব্যঞ্জক। আর তা বিনিয়োগ ও ট্রেডিং আয় বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ফলে শেয়ারবাজারের উত্থান অব্যাহত রয়েছে, বিশেষত সুদের হার কমার ইঙ্গিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবাণতা বাড়ছে।
যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনা বাড়ায় মার্কিন শেয়ার বাজার আবারও চাপের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোজ্য তেলের ট্রেড বন্ধ করার সম্ভাবনা নিয়ে মন্তব্য এবং চীনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার একটি শিপিং জায়ান্টের মার্কিন ইউনিটকে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার শেয়ার বাজারে অস্থিরতার সৃষ্টি করে।