নভেম্বরে মূল্যস্ফীতি ২.৭ শতাংশ, প্রত্যাশার চেয়ে কম

নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) বার্ষিক ২.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। এতে মূল্যচাপ ধীরে ধীরে কমার ইঙ্গিত মিলছে।

Dec 18, 2025 - 13:16
নভেম্বরে মূল্যস্ফীতি ২.৭ শতাংশ, প্রত্যাশার চেয়ে কম
যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি ২.৭ শতাংশে দাঁড়িয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। ছবি: মর্নিংস্টার

নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) বার্ষিক . শতাংশে দাঁড়িয়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। এতে মূল্যচাপ ধীরে ধীরে কমার ইঙ্গিত মিলছে।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, খাদ্য জ্বালানি বাদে মূল মূল্যস্ফীতি (কোর সিপিআই) গত ১২ মাসে বেড়েছে . শতাংশ। অর্থনীতিবিদরা হার শতাংশ হবে বলে ধারণা করেছিলেন। খাদ্যপণ্যের দাম বেড়েছে . শতাংশ, যা সেপ্টেম্বরের . শতাংশের চেয়ে কম।

চলতি বছর জুড়ে দাম ধীরে বাড়লেও নভেম্বরে প্রত্যাশার তুলনায় কম মূল্যস্ফীতি এসেছে। তবে সরকারি শাটডাউনের কারণে তথ্য সংগ্রহ ব্যাহত হওয়ায় এই পরিসংখ্যান বিকৃত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। অক্টোবরে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ সম্ভব হয়নি বলে জানিয়েছে শ্রম দপ্তর।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের মতে, ডিসেম্বরে প্রকাশিত সিপিআই প্রতিবেদনই মূল্যস্ফীতির প্রকৃত গতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। কেউ কেউ মনে করছেন, নরম মূল্যস্ফীতির এই তথ্য জানুয়ারিতে সুদের হার কমানোর পথ খুলতে পারে। সিপিআই প্রকাশের পর শেয়ারবাজারের প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

ভোক্তা পর্যায়ে খাদ্যের দাম কিছুটা কমলেও কফি গরুর মাংসের মতো পণ্যের দাম এখনও বেশি। বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা থাকলেও সাধারণ মানুষের জন্য ব্যয়সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ